
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে সাতজনকে আটক করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান, এএসআই রতন কুমার মল্লিক ও এএসআই মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণাকিরপাড়া গ্রামের জালাল আহমেদ (৪৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে মেহেদী (২৬) ও মো. কাউছার মোল্লা (৩২), ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল উত্তরপাড়া গ্রামের মো. মাসুম (৪২), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সোহেল আহমেদ (৩৮) ও নোয়াপাড়া গ্রামের মো. ইসমাইল (৩০) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের কংশনগর পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফা (৪০)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে আটক সাতজনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বন্ধুদের সঙ্গে বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় রেখেই তাঁর বন্ধুরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ও রাতে উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
৭ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর মুঠোফোনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চা দোকানি মোবারক হোসেন সরদারকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে আহত মোবারককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভবনীপুরে নালার পানিতে ভাসমান লাগেজ ও বস্তা থেকে অর্ধগলিত এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে জানানো হয়েছে।
২০ মিনিট আগে