
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে আহতদের সবাই ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীগুলো দেখতে এসে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। যত ধরনের মেডিসিন আছে সব হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে। বাকি আরও কিছু লাগলে আমরা আশ্বস্ত করেছি আমরা সেটা জোগান দেব। আগুনে পোড়া মানুষের অনেক কষ্ট হয়। আমরা চেষ্টা করছি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন।’
এ সময় উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমাদের দেশে তিন ধরনের দুর্যোগ ঘটে। এর মধ্যে একটি মানবসৃষ্ট দুর্যোগ। আমরা আলোচনা করে দেখেছি এই গ্যাস লিকেজ থেকে সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। গতকাল চট্টগ্রামের ঘটেছে এবং আজ কুমিল্লার দাউদকান্দিতে এ রকম ঘটনা ঘটেছে। দুর্যোগ, শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই তিন মন্ত্রণালয় এ বিষয় নিয়ে কাজ করব।’
তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা হয়। এটা কীভাবে নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো অল্প সময়ের ভেতরে তিন মন্ত্রণালয় বসে কাজ করব। যাতে করে ভবিষ্যতে এ রকম দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়। আর আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু সাপোর্ট দরকার আমরা সেই সাপোর্ট দেব। এটা খুবই মর্মান্তিক যে, নারী ও শিশুরা আক্রান্ত হয়েছে।’
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘গতকাল চট্টগ্রাম থেকে ৯ জন রোগী হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে একজন জরুরি বিভাগে মারা গেছেন। বর্তমানে ৭ জন রোগী ভর্তি আছেন। তাঁদের সর্বনিম্ন ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। আমাদের চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
নাসির উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের এই ঘটনা আমরা আগে থেকে জানতে পেরেছিলাম। চিকিৎসার সবই প্রস্তুত ছিল। এ বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেকবার যোগাযোগ করে স্থানীয় এমপি যোগাযোগ করেন। সন্ধ্যার দিকে রোগীগুলো হাসপাতালে আসেন। একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকিদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেই। কাউকে আইসিইউতে, এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) শিফট করে দেই।’
ডা. নাসির বলেন, ‘চট্টগ্রামের এই ঘটনা ভাইরাল হয়েছে, এত আলোচনায় এসেছে। তবে এ রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে।’

এ সময় মূল্যতালিকা না থাকায় মুদিদোকান ও মাছ-মাংসের দোকানদারদের সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা না হলে আইনি ব্যবস্থার কথা জানান তাঁরা। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য।
২ মিনিট আগে
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ছেপটখালী এলাকায় নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।
২১ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।
২৬ মিনিট আগে
ব্যবসায়ী সুমন শেখ বলেন, ‘সোমবার রাত ৯টায় আমি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় চারটি বিকট শব্দ হয়। আমি দ্বিতীয় তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙা ও চারটি ছিদ্র দেখতে পাই।
৩০ মিনিট আগে