
১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা সব সময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে যায়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।’
আজ রোববার চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি রয়েছে, তা সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা যেভাবে পরিকল্পনা করেছে, সেভাবে এগিয়ে গেলে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে। ভোটকেন্দ্র নিরাপদ থাকবে। কোনো ধরনের অসুবিধা হবে না।’
নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড অনেক পুরোনো শব্দ। কিছু কিছু শব্দ আছে যেগুলো সব সময় ব্যবহার হয়। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে ফিল্ড লেভেল না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনটা যেন লেভেল প্লেয়িং ফিল্ডেই হয়।’
নির্বাচনের সময় ইন্টারনেট ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।’
তিনি বলেন, ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। সবাই স্বাধীনভাবে লিখবেন, মতপ্রকাশ করবেন। আগে সাংবাদিকেরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস পেতেন না। এখন সেই পরিবেশ বদলে গেছে।’
সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনাদের মুখ একেবারে খোলা। সত্যি কথা প্রকাশ করার জন্যই তো আপনারা। আপনারা যদি সত্য তথ্য প্রকাশ করতে না পারেন, জনগণ সঠিক তথ্য পাবে না। তাই আমরা চাই, সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করুক, সত্য কথা বলুক।’
নির্বাচনকালীন সহিংসতার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সময় যে সহিংসতাগুলো হচ্ছে, তার অনেকটাই নিজেদের দলের ভেতরেই। একই দল বা একই সংগঠনের ভেতরের দ্বন্দ্ব থেকেই অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেই জায়গায় যত সদস্য প্রয়োজন, সেভাবে তা মোতায়েন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুরের গাছায় কাপড় ব্যবসায়ী রানু বেগম (৪০) হত্যাকাণ্ডের প্রধান আসামি আশিক ইসলাম ওরফে স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ২টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে বের হওয়া একজনের নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছেন হৃদয় (২৮) নামে হত্যা মামলার এক আসামি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার, কারারক্ষীসহ আটজনকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। পালিয়ে যাওয়া আসামিকে আবার গ্রেপ্তারের চেষ্টা
২৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা বাৎসরিক ছুটির টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁদেরকে সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চন্দ্রা
২৯ মিনিট আগে
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে