
বরিশাল নগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী চৈতির মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা দোষী অটোচালকের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ সময় তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগও তোলেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএম কলেজের সামনে শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।
এ সময় প্রশাসক শিরীন বলেন, ‘দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করা হবে। পাশাপাশি নগরীর অবৈধ অটো চলাচল বন্ধ করা হবে। চিকিৎসায় অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে। এটি আমি শেবাচিম হাসপাতাল পরিচালককে বলেছি। তিনি ব্যবস্থা নেবেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার স্কুল ছুটির পর শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। ওই সড়কে আগেও একই ধরনের প্রাণহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে জানায় শিক্ষার্থীরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। বিএম কলেজ সড়ক এখন শান্ত রয়েছে।

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়।
৫ মিনিট আগে
হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যায়। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে।
৭ মিনিট আগে
যশোরে নববর্ষ (১৪৩৩) উদ্যাপনে বর্ণিল আয়োজনের উদ্যোগ নিয়েছে চারুপীঠ। শহরের পৌর পার্কের কার্যালয়ে দিন-রাত চলছে শেষ সময়ের প্রস্তুতি।
১১ মিনিট আগে
বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনায়েদ এই রিমান্ড মঞ্জুর করেন।
১৮ মিনিট আগে