Ajker Patrika

টাঙ্গাইলে মাদক বিক্রির অভিযোগে বাড়িঘর ভাঙচুর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
টাঙ্গাইলে মাদক বিক্রির অভিযোগে বাড়িঘর ভাঙচুর
মাদক বিক্রির অভিযোগে সুরমান আলীর বাড়িঘর ভাঙচুর করছেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গ্রামের সুরমান আলী, তাঁর স্ত্রী ও ছেলে সোহাগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাড়ি থেকে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা নিয়মিত ওই বাড়িতে আসা-যাওয়া করেন। এ নিয়ে তাঁরা একাধিকবার পরিবারটিকে সতর্ক করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও কয়েকজন বাসিন্দা সুরমান আলীর বাড়িতে গিয়ে তাঁকে সতর্ক করতে যান। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর বাড়ির কিছু অংশে ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানান। এরপরও মাদক বিক্রি করলে অভিযুক্তদের এলাকা ছাড়া করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

মাদক বিক্রির অভিযোগ ও বাড়িতে ভাঙচুরের বিষয়ে তাৎক্ষণিক সুরমান আলী ও তাঁর পরিবারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, বাড়িঘর ভাঙচুরের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ সক্রিয় রয়েছে। তিনি এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত