
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদে দেওয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করবে বিএনপি। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদে যা যা সই করেছি, তার সবগুলোই পূরণ করব। অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের যে ৩১ দফা সংস্কার প্রস্তাব রয়েছে, তা-ও পর্যায়ক্রমে কার্যকরী করা হবে।’
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রংপুর বিভাগে জামায়াত বেশি আসন পাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কিন্তু দিনাজপুর জেলায় জামায়াত একটি আসনও পায়নি। বৃহত্তর দিনাজপুরের ১১টি আসনের সব কটিতে বিএনপি জয়লাভ করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ অত্যন্ত সুন্দর, শান্তিপ্রিয় এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিয়েছেন। এই জয় যেমন আমাদের জন্য আনন্দের, তেমনি এতে মিশে আছে গভীর বেদনা। দেশনেত্রী খালেদা জিয়া থাকলে আজ এই আনন্দ আরও বহুগুণ বেড়ে যেত। যিনি সারা জীবন গণতন্ত্র ও অধিকারের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই—এটি আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়।’
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে মির্জা ফখরুল স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে বিএনপি জয়জয়কার। জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি আসনের ৭ টিতেই বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। আর দুটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ২টার পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
ভোলা-১ (সদর) আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
২৮ মিনিট আগে
জামানত হারাচ্ছেন হেভিওয়েট প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রার্থী হয়ে তিনি মাত্র ১ দশমিক ৪০ শতাংশ ভোট পেয়েছেন।
৩৬ মিনিট আগে