
রাজধানীর কমলাপুর স্টেশন থেকে নরসিংদীর যুবকের আরেক খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খণ্ডিত এই পা উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পারে, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এগুলো। তাঁর বাড়ি নরসিংদী।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান খণ্ডিত পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ দুপুরের দিকে কমলাপুর স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে আরেকটি পা উদ্ধার করা হয়। সবগুলো খণ্ডিত অংশ একই ব্যক্তির। যেহেতু ঘটনাস্থল ঢাকা রেলওয়ে থানা এলাকায়, সেহেতু এই খণ্ডিত পায়ের সুরতহাল প্রতিবেদন ঢাকা রেলওয়ে থানা-পুলিশ করবে।
ওসি জানান, সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, তাঁর নাম ওবায়দুল্লাহ (৩০), বাবার নাম আব্দুল হামিদ। গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার তাতারকান্দি গ্রামে। দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের অন্য অংশ উদ্ধারের চেষ্টা চলছে। খুব শিগগির আসামি শনাক্ত করা হবে।

বরিশালের মেহেন্দীগঞ্জে এক গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগ উঠেছে ফাইজা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার একটি বাসা থেকে ফাইজা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৮ মিনিট আগে
অবৈধভাবে বালুমহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেবেন...
৪১ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরে এক বাসায় বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে শিপন (৩০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন ছয়জন। আর বেঁচে আছে তিন শিশু-কিশোর।
১ ঘণ্টা আগে