
তিন বোনের একমাত্র ভাই ছিলেন পিয়াস। বাড়ির সবার আদরের ছেলেটি যেমনি নম্র-ভদ্র, তেমনি দায়িত্বশীল ছিলেন। তাই তাঁর প্রতি সবার ভালোবাসার পরিমাণটাও ছিল বেশি। কদিন আগে ঘর আলো করে এসেছে এক সন্তান। স্ত্রী, সন্তান আর বাবা-মাকে নিয়ে সুখেই কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু বিধাতার পরিহাস! আজ বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় আরও এক জনের সঙ্গে নিহত হন আবু বকর সিদ্দিক পিয়াস।
আবু বকর সৈনিক পদে কর্মরত ছিলেন। বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে। তাঁর বাবা আবদুল ওহাব। পিয়াস মা-বাবা, স্ত্রী ও সন্তানকে নিয়ে ক্যান্টনমেন্টে থাকতেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে জানা গেছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। গুরুতর আহত এক সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
পিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী জানায়, ছোটবেলা থেকেই পিয়াস শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। হাসিমুখে কথা বলা ও সহজ-সরল ব্যবহারের কারণে স্বজন এবং প্রতিবেশীদের কাছে তিনি খুব প্রিয় ছিলেন।
এলাকাবাসী জানিয়েছেন, তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। তবে কখন আনা হবে, তা নিশ্চিত নয়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা বলেন, ‘দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক কারবারিদের তালিকা তৈরি, এলাকায় যৌথ টিম গঠন এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন তিনি।
৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গুদামে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গুদামের ভেতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
১১ মিনিট আগে
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায়
১৩ মিনিট আগে
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
১৭ মিনিট আগে