
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট শিক্ষককে এরই মধ্যে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
অব্যাহতি পাওয়া শিক্ষক মো. এহসানুল হক মাদ্রাসার অনার্স বিভাগের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের নন-এমপিওভুক্ত খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তিন সন্তানের জনক এহসানুল হকের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন জানান, গত ২০ আগস্ট শিক্ষকদের একটি সভা চলাকালে সিসিটিভি মনিটরে এক নারীর সঙ্গে শিক্ষক এহসানুল হককে দেখতে পেয়ে সন্দেহ হয় সহকর্মীদের। পরে ফুটেজ দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন।
অধ্যক্ষ আরও জানান, গত ২৬ আগস্ট অভিযুক্ত শিক্ষকের কক্ষের তালা পরিবর্তন করে ক্যাম্পাসে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তীকালে ১ সেপ্টেম্বর এহসানুল হক পদত্যাগপত্র জমা দিলে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করে তাঁকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। পুরো বিষয়টি জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডিকে লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে এহসানুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুনমুন জাহান লিজা বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কেন এখনো পূর্ণাঙ্গ আইনানুগ ব্যবস্থা নেয়নি, তা খতিয়ে দেখা হবে।

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনেরা। হাসপাতালের বহির্বিভাগের সংস্কারকাজ শেষ না করেই ঠিকাদার চলে যাওয়ায় পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। আউটলেট ট্যাংকির ভাঙা অংশ দিয়ে মলমূত্র উপচে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। এতে তীব্র দুর্গন্ধের পাশাপাশি
৫ মিনিট আগে
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত কর্মঘণ্টায়ও তালা ঝুলে থাকার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অফিসটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন...
১৫ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
১ ঘণ্টা আগে