
সাইফুল মাসুম, ঢাকা
সাইফুল মাসুম, ঢাকা
সকল লেখা

শাহজালাল বিমানবন্দর: বাড়তি মানুষের ভিড়ে যাত্রীদের ভোগান্তি
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।

কৃষক কার্ড: প্রণোদনার অর্থে শুধু সার, বীজ কৃষি উপকরণই কেনা যাবে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।

রাজধানীর যানজট নিরসন: কাগজে আটকে আছে বিশেষজ্ঞদের সুপারিশ
হাতের ইশারায় এক পাশে গাড়ি থামাচ্ছেন তো অন্য পাশে হাতের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে গাড়ি। নির্দেশনা না মেনে শাঁই করে দ্রুতগতিতে মোড় পার হয়ে যাচ্ছে মোটরসাইকেল আরোহী। কোনো কোনো মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট পর্যন্ত নেই।

ছয় বছরে পাঁচ পিডি, আর্থিক বরাদ্দেও কোপ
মৎস্য অধিদপ্তরের একটি বড় উদ্যোগ ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প’। এর লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মৎস্য খাতে টেকসই বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জন, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন। এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ছয় বছরে চারজন প্রকল্প পরিচালক (পিডি

২৫ টাকায় মাটি পরীক্ষা, ভ্রাম্যমাণ গবেষণাগার যাচ্ছে ৫৬ উপজেলায়
মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে মাটি পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃ

হাজারীবাগ: ট্যানারি উঠে গেলেও দুর্গন্ধ–দূষণ থেকে মুক্তি মেলেনি
রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।

ঢাকায় দৈনিক তৈরি ১৪ টন মেডিকেল বর্জ্য, অব্যবস্থাপনায় ঝুঁকিতে জনস্বাস্থ্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অফিসের সামনের দৃশ্য। উন্মুক্ত নানা ধরনের বর্জ্যের স্তূপে পড়ে আছে পরিত্যক্ত সিরিঞ্জ, ব্যবহৃত মাস্ক, স্যালাইনের খালি ব্যাগের মতো মেডিকেল বর্জ্য। গেটের পাশে এ ধরনের বর্জ্য রাখার নির্ধারিত স্থান থাকলেও একাধিকবার গিয়ে সেখানে কোনো পরিচ্ছন্নতাকর্মীর তৎপরতা দেখা যায়নি।

বেদখলে ঢাকার কমিউনিটি সেন্টার
সাশ্রয়ী খরচে সামাজিক অনুষ্ঠানের জন্য তৃতীয় তলার কমিউনিটি সেন্টারটি তৈরি করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় তলা ছাড়া ভবনের পুরোটাই বেদখলে। নিচতলায় আলাদা করে ওয়ার্ড সচিব, কাউন্সিলর ও রাষ্ট্রীয় একটি বিশেষ সংস্থার কার্যালয়। তৃতীয় তলায় রয়েছে পুলিশ সদস্যদের থাকার মেস। এই চিত্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি

‘উন্নয়নে’ মরমর পান্থকুঞ্জ পার্ক
রাজধানীর বাংলামোটর ও কারওয়ান বাজারের মাঝে অবস্থিত ত্রিভূজাকৃতির পান্থকুঞ্জ পার্কটি কয়েক বছর আগেও বেশ দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত ছিল। আশপাশের এলাকার প্রবীণেরা পার্কটিতে সকাল-বিকেল হাঁটাচলা বা ব্যায়াম করতেন। তপ্ত দুপুরে গাছের সবুজ ছায়ায় বসে একটু জিরিয়ে নিতেন পথচারীরা। কয়েক বছরের ব্যবধানে ছোট

ব্যয় ৩৭ কোটি, ডিএনসিসি হিসাব দিল দেড় কোটির
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম ‘মেয়রের ঐচ্ছিক তহবিল’ থেকে পাঁচ অর্থবছরে ব্যয় করেছেন ৩৭ কোটি টাকার বেশি। এর মধ্যে দেড় কোটির কিছু বেশি টাকার হিসাব দিয়েছে ডিএনসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ। বাকি সাড়ে ৩৫ কোটি টাকার হিসাবই গোপন রাখা হয়েছে। যে দেড় কোটির হিসাব প্

এক বছরেও চালু হয়নি ‘ডিজিটাল কবর’
এক বছরের বেশি সময় আগে বেশ ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডিজিটাল কবর ব্যবস্থাপনা অ্যাপ। তখন বলা হয়েছিল, ডিএনসিসির কবরস্থানের সব তথ্য যুক্ত হলো অনলাইন সেবায়। এতে কবরস্থানের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ের তথ্য থাকবে নগরবাসীর হাতের মুঠোয়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই ডিজ

শামুকের প্রকল্পে ‘শম্বুকগতি’
মন্থরগতিতে চলছে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প। প্রকল্পটির চার বছরের মেয়াদে (২০২০-২৪) এ পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩৩ শতাংশ। বাকি ৬৭ শতাংশ শেষ করতে প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানো হয়েছে। অধিদপ্তরের সংশ্লিষ্টরা বলছেন, যে ধীরগতিতে কাজ চলছে, তাতে আগামী

২৭ কোটির খামারির ফল নেই
সাশ্রয়ী খরচে কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) তৈরি করা একটি বিশেষ অ্যাপের সুফল চার বছরেও কৃষকদের কাছে পৌঁছায়নি। চলতি মাসে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা আগে বলা হয়ে থাকলেও সরকার পরিবর্তনসহ বিভিন্ন কারণে তা কার্যত সম্ভব নয়।

ডেইরি উন্নয়ন প্রকল্প: অডিটের নামে কর্মীদের জন্য প্রমোদভ্রমণ
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে (এলডিডিপি) অডিটের নামে কর্মীদের প্রমোদভ্রমণে পাঠানোর অভিযোগ উঠেছে। প্রকল্পটি শুরুর পর থেকে প্রতিবছর মাত্র দুজনকে অডিটে পাঠানো হলেও এবার যাচ্ছেন আটজন। প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, এলডিডিপি প্রকল্পে অডিটকে পুরস্কার হিসেবে বিবেচনা

রমজানে সুলভ মূল্যে সরকারের মাছ বিক্রি, এখনো পুরো টাকা পাননি চাষিরা
রমজানে রাজধানীবাসীর কাছে সুলভ মূল্যে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিল মৎস্য অধিদপ্তর। সেই মাছ সরবরাহ করেছে চাষিদের সংগঠন ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনের (ফোয়াব)। সংগঠনটির নেতারা অভিযোগ করছেন, সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও তাঁরা মাছ বিক্রির সব টাকা বুঝে পাননি। বকেয়া পরিশোধ নিয়ে মৎস্য অধিদপ্তর গড়িমসি করছে।

প্রাণিসম্পদের ৫ হাজার কোটি টাকার প্রকল্পে লুটের মচ্ছব
প্রকল্পের নাম ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’। ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, পশু-পাখির উৎপাদনশীলতা ও সর্বোপরি খামারিদ
