
শাইখ সিরাজ
শাইখ সিরাজ
সকল লেখা

পুকুরে মাছ আর পাড়ে ফল-ফসল
ঢাকার অদূরে অবস্থিত ধামরাই উপজেলার একটি ছিমছাম ও শান্ত গ্রাম ললিতনগর। একসময় এই বিস্তীর্ণ জনপদজুড়ে ছিল সবুজের সমারোহ আর কৃষির বিস্তার। দিগন্ত বিস্তৃত মাঠে তখন সারা বছর ধরে আবাদ হতো নানা জাতের ফসল।

দেশের কৃষিতে আধুনিক যন্ত্রপাতি এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব
মানবসভ্যতার উন্মেষ ও বিকাশের সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত নিবিড়। কৃষির ইতিহাস খুঁজতে গিয়ে জানতে ইচ্ছে হয়, কে প্রথম জমির মাটি আলগা করতে লাঙল আবিষ্কার করেছিল? সেই লাঙল আবিষ্কারের মাধ্যমেই কৃষিতে প্রথম যন্ত্রের ছোঁয়া লেগেছিল। এরপর সময়ের সঙ্গে শিল্পবিপ্লবের হাত ধরে কৃষির ধরনেও এসেছে যুগান্তকারী পরিবর্তন।

শুধু খাদ্যনিরাপত্তাই নয়, চাই পুষ্টিনিরাপত্তাও
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের বাজার নিয়ে আবার নতুন করে শোরগোল শুরু হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর সবশেষ তথ্যমতে, গত আগস্টে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এফএওর সার্বিক খাদ্য মূল্যসূচক আগস্টে এক লাফে গড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে, যা আগের মাসের চেয়ে বেশি।

মাছ চাষে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে
বিশ্বে মিঠাপানির মাছ চাষে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে মাছের আন্তর্জাতিক বাজার ধরতে যে গুণগতমানের চর্চার ভেতর দিয়ে যেতে হয়, তা এখনো অর্জিত হয়নি। মাছচাষিদের উত্তম কৃষিচর্চায় উদ্বুদ্ধ করতে নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ময়মনসিংহের তারাকান্দায় স্থাপন করা হয়েছে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার পদ্ধতিতে

তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ হোক কৃষি
১২ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক যুব দিবস’। যুবসমাজের সম্ভাবনা, তাঁদের অধিকার এবং বিশ্বের নানা সমস্যা সমাধানে তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে প্রতিবছর জাতিসংঘ এই দিনটি পালন করে। এই বছরের আন্তর্জাতিক যুব দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে...

আগামীর সবুজ বাংলাদেশ
ইট-পাথরের ধূসর নগরীর কংক্রিটের এই জঙ্গলে হাঁপিয়ে ওঠা নগরবাসীর কাছে প্রতিবছর এক পশলা প্রশান্তির বৃষ্টি হয়ে আসে ‘জাতীয় বৃক্ষমেলা’। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই সময়োপযোগী ও উদ্দীপনামূলক প্রতিপাদ্যকে বুকে ধারণ করে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা-২০২৬।

পোলট্রিতে ফাতেমার নীরব বিপ্লব
প্রচলিত একটি কথা আছে, পৃথিবীর বুকে কৃষির প্রথম বীজটি বপন হয়েছিল কোনো এক নারীর সুনিপুণ হাতে। সভ্যতার উন্মেষকাল থেকে আজ অবধি কৃষির সঙ্গে নারীর এই নাড়ির টান একটুও ছিন্ন হয়নি, বরং কালের পরিক্রমায় তা পেয়েছে নতুন মাত্রা।

ঐতিহ্যের অমৃত সাগর কলার রপ্তানি-সম্ভাবনা
বাংলাদেশের উর্বর পলিমাটি, নদ-নদীর পলল ও অনুকূল আবহাওয়া যুগ যুগ ধরে কৃষককে নানাবিধ ফসল ফলাতে সাহায্য করছে। দেশের বিভিন্ন প্রান্তের কৃষির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং প্রতিটি অঞ্চলের রয়েছে নিজস্ব কিছু ঐতিহ্যবাহী ফল-ফসল।

দেশের চামড়াশিল্পে সম্ভাবনা ও সংকট
কোরবানির ঈদ এলে বাংলাদেশে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। গ্রাম থেকে শহর, অলিগলি থেকে মহাসড়ক, সর্বত্রই যেন একসঙ্গে স্পন্দিত হয় জীবন ও জীবিকার গল্প। ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এই উৎসবের ভেতর লুকিয়ে থাকে একটি বিশাল অর্থনৈতিক প্রবাহ, যা নীরবে কিন্তু গভীরভাবে নাড়িয়ে দেয় দেশের গ্রামীণ...

জাতীয় বাজেট ও কৃষকের প্রত্যাশা
আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি হলেও জাতীয় বাজেট প্রণয়নের সময় নীতিনির্ধারকদের ভাবনায় কৃষকের প্রকৃত প্রয়োজনের প্রতিফলন অনেক সময়ই আংশিক থেকে যায়। কৃষিকে আধুনিক, যুগোপযোগী ও লাভজনক করতে বর্তমান সরকারের নানা কার্যকর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।

‘সাইলেজ’ প্রাণিখাদ্যের একটি সম্ভাবনাময় খাত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামের একটি সাধারণ খামার। খামারি জি এম খালিদ পরম মমতায় তাঁর গবাদিপশুগুলোর পরিচর্যা করছেন। শখের বশে শুরু করা এই খামারটি আজ তাঁর জীবন-জীবিকার প্রধান অবলম্বন হয়ে উঠেছে।

পাহাড়ের সবুজে স্বপ্নের খামার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সিলিমপুর। পাহাড় ঘেঁষা এই এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। পাহাড়ের ভাঁজে ভাঁজে মানুষের বসবাস, আর চারপাশে সবুজের এক বিস্তীর্ণ ক্যানভাস। এই শান্ত, স্নিগ্ধ ও সবুজ অরণ্যে মিশে থাকা গ্রামীণ জীবনের মাঝেই রচিত হয়েছে এক নতুন সম্ভাবনার গল্প।

বিশ্বরাজনীতির উত্তাপ ও বাংলাদেশের কৃষি
পৃথিবীর এক প্রান্তে সংঘাতের উত্তাপ অন্য প্রান্তে কৃষকের মাঠে ফাটল ধরায়, তার জীবিকার নিশ্চয়তাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। যেমন হাজার মাইল দূরের ভূরাজনৈতিক সংঘাত সরাসরি বাংলাদেশের কৃষি, কৃষক এবং খাদ্যনিরাপত্তাকে প্রভাবিত করছে।

সহজ কৃষিঋণ ও দক্ষ কৃষক চাই
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সরকার গঠনের মাত্র ১০ দিনের মধ্যেই কৃষকদের জন্য বড় ধরনের স্বস্তির এ ঘোষণা এসেছে। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের কৃষকেরা এ সুবিধার আওতায় আসবেন।

মাটির স্বাস্থ্য ও কৃষির ভবিষ্যৎ
বাংলাদেশের কৃষি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে যাচ্ছি, অন্যদিকে সেই সাফল্যের পেছনে যে মূল্য দিতে হয়েছে, তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে অধিক ফলনের আশায় জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির স্বাভাবিক শক্তিকে ক্ষয় করেছে।

সরিষা ও মধু: গ্রামীণ অর্থনীতির নতুন স্বপ্ন
শীত মৌসুমে চলনবিল মানেই এক বিস্ময়কর রূপকথা। দিগন্তজোড়া মাঠে ছড়িয়ে থাকা হলুদ সরিষা ফুল যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। হালকা শীতল বাতাসে ফুলের দোল, মৌমাছির গুঞ্জন আর সোনালি রোদের ঝিলিকে চলনবিল হয়ে ওঠে এক অনন্য সুন্দর প্রকৃতির।
