
রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
সকল লেখা

জনবলসংকট: ধুঁকছে সৈয়দপুর রেল কারখানা
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...

সৈয়দপুরে কালের সাক্ষী টেলিগ্রাম অফিস ধ্বংসের মুখে
নীলফামারীর সৈয়দপুর শহরের দেড় শ বছরের পুরোনো টেলিগ্রাফ অফিস ও টেলিফোন এক্সচেঞ্জ ভবন। তদারকি ও সংস্কারের অভাবে ব্রিটিশ আমলের এই প্রাচীন স্থাপনাটি এখন ধ্বংসের মুখে পড়েছে। স্বাধীনতার পর প্রাচীন ভবনটি পর্যায়ক্রমে বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বিভাগ, টিঅ্যান্ডটি বোর্ড, বিটিটিবি...

গ্যাস-বিদ্যুৎ সংকট: সৈয়দপুরে কারখানা বন্ধ বেকার শত শত শ্রমিক
‘বিজলি বহুত ডিস্টার্ব কর রাহি হ্যায়, ইস লিয়ে মালিক নে কারখানা বান্দ কার দিয়া। আভি মেরে পাস কাম নেহি হ্যায়। ঘার ক্যায়সে চালেগা। ঘার মে এক ছোটা বেটা, দো বেটিয়া অউর বুড়ি মা হ্যায়।’ কথাগুলো বলছিলেন নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার হালকা প্রকৌশল কারখানার শ্রমিক উর্দুভাষী মোহাম্মদ ওয়ারিস।

সৈয়দপুর-চিলাহাটি: ৯ স্টেশনের ৫টি বন্ধ, নষ্ট ৭৫০ কোটির সম্পদ
প্রায় দুই দশক ধরে বন্ধ নীলফামারীর সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ৯ স্টেশনের মধ্যে ৫টি। ফলে একদিকে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে পরিত্যক্ত স্টেশনগুলোর অবকাঠামো, লুপলাইন ও মূল্যবান রেলসম্পদ নষ্ট হচ্ছে এবং বেদখল হচ্ছে বিপুল ভূসম্পত্তি।

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট
প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নীলফামারীর সৈয়দপুর পৌর সুপার মার্কেট গত তিন বছরেও চালু হয়নি। বিশাল স্থাপনাটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, পৌর কর্তৃপক্ষের গড়িমসির কারণে মার্কেট চালু হয়নি। এখন দোকান বরাদ্দের জন্য জমা দেওয়া টাকা ফেরত চেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা।

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ
১৫০ বাংলো ও ৭০০ দ্বিকক্ষবিশিষ্ট কোয়ার্টারে সুপেয় পানি সরবরাহের জন্য নীলফামারীর সৈয়দপুর শহরে উচ্চক্ষমতাসম্পন্ন ৮টি গভীর নলকূপ এবং ৫০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৮টি ওভারহেড পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। ৪০ বছর আগে এই ব্যবস্থা অচল হয়ে পড়ে।

নীলফামারীর সৈয়দপুর: রেলওয়ে হাসপাতালের আধুনিকায়ন স্থবির
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে সব মানুষের জন্য উন্মুক্ত ও আধুনিকায়ন (জেনারেল হাসপাতাল) করার প্রকল্প স্থবির হয়ে পড়েছে। এক বছর আগে প্রকল্পটি বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

নীলফামারীর সৈয়দপুর: রেলের জলাশয় ভরাট করে ‘প্লট বিক্রি’
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।

সৈয়দপুর রেল কারখানা: চাকার অভাবে চলছে না ট্রেনের শতাধিক কোচ
নীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে শতাধিক কোচ। এগুলোর মধ্যে অধিকাংশই ব্রডগেজ লাইনের ঢাকা থেকে ভিন্ন ভিন্ন রুটে চলাচলকারী বিভিন্ন আন্তনগর ট্রেনের কোচ। চাকা সংকটের কারণে এগুলো মেরামত করা যাচ্ছে না।

নীলফামারীর সৈয়দপুর: ২৫০ কারখানার শ্রমিক কর্মহীন
নীলফামারীর সৈয়দপুরের মুন্সিপাড়া এলাকায় রপ্তানিমুখী খান অ্যান্ড সন্স পোশাক তৈরির কারখানায় কাজ করতেন প্রায় অর্ধশত শ্রমিক। কিন্তু ঢাকাসহ বিভিন্ন এলাকায় বড় পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ঝুট কাপড়ের দাম বেড়ে যায়। পাশাপাশি স্থলবন্দর দিয়ে পোশাক রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে ক্রয়াদেশ কমতে থাকে।

পড়ে থেকে নষ্ট হচ্ছে রেলওয়ের ৩০০ ওয়াগন
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ইয়ার্ডগুলোয় প্রায় দেড় যুগ ধরে পড়ে রয়েছে ৩০০টির বেশি মালবাহী ওয়াগন। একদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নতুন ওয়াগন কেনা হচ্ছে। অন্যদিকে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে এসব পুরোনো ওয়াগন। সান্তাহার, পার্বতীপুর ও সৈয়দপুর ইয়ার্ডে সবচেয়ে বেশি ওয়াগন পড়ে রয়েছে।

সৈয়দপুর রেল কারখানা: স্প্রিং সংকটে মেরামত হচ্ছে না ট্রেনের কোচ
নীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে প্রায় তিন মাস পড়ে আছে ট্রেনের তিনটি কোচ। স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না। প্রতিটি ২ কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ওই কোচগুলো খোলা জায়গায় থেকে নষ্ট হচ্ছে।

ছাত্র সংসদ নেই ২৬বছর, তবু ফি আদায়
নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজে ২৬ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। অথচ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদের ফি নেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন খাতে আদায় করা অর্থ শিক্ষার্থীদের জন্য ঠিকভাবে ব্যয় করা হয় না বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

নীলফামারীর সৈয়দপুর: অর্ধশতাধিক স্পটে মাদকের কারবার
নীলফামারীর সৈয়দপুরে চলছে মাদকের রমরমা কারবার। উপজেলার অর্ধশত স্থানে দেদার মাদক কেনাবেচা চলে বলে জানা গেছে। প্রতিদিন ১৫-২০ লাখ টাকার মাদক বিক্রি হয় এসব স্পটে। সেই হিসাবে প্রতি মাসে মাদকসেবীদের কাছ থেকে ৪ থেকে ৬ কোটি টাকা হাতবদল হয়।

৫০০ দোকানে অবৈধ বিদ্যুৎ
নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ফুটপাত ও রেলপথের পাশের অংশ দখল করে গড়ে উঠেছে ৫ শতাধিক অস্থায়ী দোকান। এসব দোকানের বেশির ভাগেই বৈধ বিদ্যুৎ-সংযোগ নেই। তবে দোকানগুলোতে দিনভর চলে বৈদ্যুতিক পাখা আর সন্ধ্যা হলেই জ্বলে ওঠে বাতি।

সৈয়দপুরে সড়কের ১০ স্থানে চাঁদাবাজি
নীলফামারীর সৈয়দপুরে প্রতিটি সড়কে গাড়ি নিয়ে ঢুকতে চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, যানবাহনভেদে প্রতিটি থেকে দৈনিক ২০ টাকা থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিয়ে নিতে হয় টোকেন। চালকদের অভিযোগ, দেশের সরকার পরিবর্তন হলেও বন্ধ হয়নি চাঁদাবাজি।
