Ajker Patrika
Add

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)

সকল লেখা
নীলফামারীর সৈয়দপুর: দুই সড়ক সংস্কার কাজে ধীরগতি, ভোগান্তি

নীলফামারীর সৈয়দপুর: দুই সড়ক সংস্কার কাজে ধীরগতি, ভোগান্তি

নীলফামারীর সৈয়দপুর শহরে দুটি প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। গত ১০ মাসে সড়ক দুটির সংস্কার কাজের ৩০ শতাংশও শেষ হয়নি। সড়কে বালু, ইট ফেলে কাজ চলায় যান চলাচলের জায়গা কমে গেছে। এতে সড়ক দুটি দিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে পথচারী ও যানবাহনের যাত্রীরা।

১৬ আগস্ট ২০২৬
সৈয়দপুরে বিহারি ক্যাম্পগুলোতে বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ কোটি টাকা, পরিশোধে জটিলতা

সৈয়দপুরে বিহারি ক্যাম্পগুলোতে বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ কোটি টাকা, পরিশোধে জটিলতা

নীলফামারীর সৈয়দপুরের ২৪টি বিহারি ক্যাম্পে গত ১১ বছরে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকারও বেশি। একসময় এসব ক্যাম্পের বিদ্যুৎ বিল পরিশোধ করত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব স্বীকৃতির পর ধীরে ধীরে সেই ব্যবস্থা বন্ধ হওয়ায় দিনে দিনে বাড়ছে বকেয়ার হার।

২৫ এপ্রিল ২০২৬
৬২ কিলোমিটার রেলপথে ১২ হাজার ক্লিপ উধাও

৬২ কিলোমিটার রেলপথে ১২ হাজার ক্লিপ উধাও

নীলফামারীর সৈয়দপুর-চিলাহাটি রেলপথের দৈর্ঘ্য ৫৯ কিলোমিটার। এই পথের বিভিন্ন স্থানে ফাঁকে ফাঁকে স্লিপারের সঙ্গে রেললাইনের পাত আটকে রাখার ইলাসটিক রেল ক্লিপ (ইআরসি) নেই। একই অবস্থা স্টেশনসংলগ্ন সম্প্রতি বসানো লুপ লাইনগুলোরও, যার দৈর্ঘ্য ৩ কিলোমিটার।

০৯ ফেব্রুয়ারি ২০২৫
বর্জ্যে আবদ্ধ পচানালা খাল, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি কৃষিজমিতে সেচসুবিধা নিয়ে দুশ্চিন্তা

বর্জ্যে আবদ্ধ পচানালা খাল, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি কৃষিজমিতে সেচসুবিধা নিয়ে দুশ্চিন্তা

নীলফামারীর সৈয়দপুরের পচানালা খাল বিভিন্ন কল-কারখানার বর্জ্যে দূষিত ও আবদ্ধ হয়ে পড়েছে। এ কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে একদিকে যেমন দূষিত পানিতে মশার বংশ বিস্তারসহ বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, তেমনি প্রায় ৫০০ হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়া নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন কৃষকেরা।

২৯ নভেম্বর ২০২৪
চিলাহাটি এক্সপ্রেস: এক বছরের মাথায় কোচ লক্কড়ঝক্কড়

চিলাহাটি এক্সপ্রেস: এক বছরের মাথায় কোচ লক্কড়ঝক্কড়

কয়েক মাস আগে চীন থেকে আনা নতুন কোচ যুক্ত করে নীলফামারী-ঢাকা রুটে চালু করা হয় চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। কিন্তু বছর না যেতেই চাকা ক্ষয়ে বাঁকা হয়ে যাওয়া, রানিংয়ে এক্সেল কয়েল স্প্রিং ভেঙে পড়া, রুফ সিলিং খুলে যাওয়াসহ কোচগুলোতে নানা সমস্যা দেখা দিয়েছে। 

১৮ মার্চ ২০২৪
নীলফামারীতে ১৫০ কারচুপি কারখানা বন্ধ, বেকার ৫ হাজার

নীলফামারীতে ১৫০ কারচুপি কারখানা বন্ধ, বেকার ৫ হাজার

সুতা ও অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধি এবং পুঁজি-সংকটের কারণে নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রায় দেড় শ কারচুপি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন পাঁচ সহস্রাধিক কারিগর। পরিবার নিয়ে তাঁরা এখন মানবেতর জীবনযাপন করছেন।

১৯ ফেব্রুয়ারি ২০২৪
বেনাপোল এক্সপ্রেসের পুড়ে যাওয়া ৪ কোচ এখন সৈয়দপুরের কারখানায়

বেনাপোল এক্সপ্রেসের পুড়ে যাওয়া ৪ কোচ এখন সৈয়দপুরের কারখানায়

রাজধানীর গোপীবাগে নাশকতায় পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত চারটি কোচ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়েছে। আজ শনিবার এই কোচগুলো মেরামতের জন্য আনা হয়। রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোহাম্মদ সাদেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

১৩ জানুয়ারি ২০২৪
পরিবর্তন হচ্ছে রূপসা ও সীমান্ত এক্সপ্রেসের লক্কড়-ঝক্কড় কোচ 

পরিবর্তন হচ্ছে রূপসা ও সীমান্ত এক্সপ্রেসের লক্কড়-ঝক্কড় কোচ 

নীলফামারীর সৈয়দপুর হয়ে খুলনা-চিলাহাটি (পঞ্চগড়) রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন রূপসা ও সীমান্ত এক্সপ্রেসের পুরোনো লক্কড়-ঝক্কড় কোচগুলো পরিবর্তন করা হচ্ছে। আগামী ৫ জানুয়ারি থেকে ট্রেন দুটির রেকে (ট্রেনের সব কোচ) আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কোচ যুক্ত করা হবে। এ ছাড়া বাড়ানো হয়েছে কোচ ও আসনসংখ্যা। 

২০ ডিসেম্বর ২০২৩
নীলফামারী-খুলনা রুটে ৪ ট্রেনে ফিটনেসবিহীন কোচ, দুর্ঘটনার শঙ্কা

নীলফামারী-খুলনা রুটে ৪ ট্রেনে ফিটনেসবিহীন কোচ, দুর্ঘটনার শঙ্কা

নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে খুলনাগামী চারটি আন্তনগর ট্রেন চলছে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন কোচ দিয়ে। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলা ট্রেন চারটি হলো—রূপসা আপ ৭২৭, রূপসা ডাউন ৭২৮, সীমান্ত আপ ৭৪৭ ও সীমান্ত ডাউন ৭৪৮।

২৫ নভেম্বর ২০২৩
সৈয়দপুর রেলওয়ে: গুটিকয়েক ঠিকাদারই পাচ্ছেন কাজ

সৈয়দপুর রেলওয়ে: গুটিকয়েক ঠিকাদারই পাচ্ছেন কাজ

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানাসহ অন্যান্য দপ্তরের বেশির ভাগ কাজ ঘুরেফিরে পাচ্ছে গুটিকয়েক ঠিকাদারি প্রতিষ্ঠান।আবার কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিনা দরপত্রেই কয়েক কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কাজের মান নিয়ে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে বঞ্চিত হচ্ছেন ছোট ও নতুন ঠিকাদারেরা।

২৩ সেপ্টেম্বর ২০২৩
খুঁড়িয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা

খুঁড়িয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা

দীর্ঘদিন ধরে জনবল-সংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার কার্যক্রম। বিকল্প অস্থায়ী নিয়োগপদ্ধতিতে টিএলআর (কাজ নেই, মজুরি নেই) শ্রমিক দিয়ে কাজ করানো হলেও ছয় মাস ধরে তা বন্ধ রয়েছে।

১৪ আগস্ট ২০২৩
ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হন শমসের, ৫২ বছর পর মায়ের দেখা

ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হন শমসের, ৫২ বছর পর মায়ের দেখা

শমসের হোসেনের বয়স ৬২ বছর। দরিদ্র পরিবারে জন্ম তাঁর। ঠিকমতো খাবার না জোটায় ক্ষুধার যন্ত্রণায় ১০ বছর বয়সে বাড়ি থেকে বের হন তিনি। এরপর দেশের বিভিন্ন স্থানে কাটিয়ে ৫২ বছর পর বাড়িতে ফিরে মায়ের দেখা পেলেন তিনি। গতকাল শনিবার মা-ছেলের সাক্ষাতের মুহূর্ত কাঁদিয়েছে উপস্থিত সবাইকে। 

২৩ জুলাই ২০২৩
সৈয়দপুরে রেললাইন সংস্কারে অনিয়মের অভিযোগ

সৈয়দপুরে রেললাইন সংস্কারে অনিয়মের অভিযোগ

ট্রেন চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় নীলফামারীর সৈয়দপুরে প্রায় মালবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটত। এ কারণে দীর্ঘদিন পর এখানকার লুপলাইনগুলোর সংস্কার কাজ করা হচ্ছে। কিন্তু সংস্কার কাজ দায়সারাভাবে করার অভিযোগ উঠেছে। সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন রেলওয়ে কর্মচারী

২৩ মে ২০২৩
সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদ

সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদ

রেলের শহর হিসেবে বিখ্যাত নীলফামারীর সৈয়দপুর শহর। শুধু রেলের নয়, এ শহরের গলিঘুঁজির বুকে লুকিয়ে আছে দারুণ সব গল্প, সুদীর্ঘ ইতিহাস। ১৮৬৩ সাল। সৈয়দপুর তখনো শহর হয়ে ওঠেনি। রেলওয়ে স্টেশন তখনো তৈরি হয়নি।

১৬ এপ্রিল ২০২৩
ঢাবি-বুয়েট-মেডিকেলে এই কলেজ থেকে এত শিক্ষার্থী চান্স পান কেন

ঢাবি-বুয়েট-মেডিকেলে এই কলেজ থেকে এত শিক্ষার্থী চান্স পান কেন

দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, অপূর্ব সুন্দর চিনি-মসজিদ, উত্তরা ইপিজেডসহ বেশ কিছু কারণে পরিচিত উপজেলা নীলফামারীর সৈয়দপুর। তবে এসব ছাপিয়ে এখন সৈয়দপুরকে সারা দেশে আলাদা পরিচিতি এনে দিয়েছে সরকারি বিজ্ঞান কলেজ। 

১৭ মার্চ ২০২৩
পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার কোচ

পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার কোচ

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ইয়ার্ডে দীর্ঘদিন পড়ে আছে দুটি নন-এসি প্রথম শ্রেণির কোচ। প্রতিটি দুই কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচ খোলা জায়গায় থেকে নষ্ট হয়ে যাচ্ছে। করোনা মহামারিকালে যাত্রীবাহী ট্রেন

২৮ জানুয়ারি ২০২৩