
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সকল লেখা

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

রায়পুরে সাংবাদিকের জমি দখলচেষ্টার অভিযোগে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।

লক্ষ্মীপুরে ৩ চক্ষু হাসপাতাল সিলগালা
লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বড় মেয়ের সঙ্গে ঝগড়া, বিষপানে নারী ও শিশুর মৃত্যুর অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুরে তাসলিমা বেগম (৪০) ও মিতু আক্তার (৩) নামে নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বড় মেয়ের সঙ্গে কলহের জের ধরে তাসলিমা তাঁর ছোট মেয়ে মিতুকে বিষপান করিয়ে হত্যা করেন এবং এরপর তিনি নিজেও বিষপান করে মারা যান। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ

খেলতে গিয়ে বিদ্যুতায়িত: মারা গেল নিশা, রাফসিও সংকটাপন্ন
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতায়িত হয়ে জখম স্কুলছাত্রী মরিয়ম আক্তার নিশা (১২) মারা গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত ছাত্রী রাফসি আহসানের (১০) অবস্থাও সংকটাপন্ন।

রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু এ তথ্য জানিয়েছেন। এর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকব

লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মারধরে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

লক্ষ্মীপুরে দোকানে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর
লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকের নিচে চাপা পড়ে মো. মুসা নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর চৈতাইল্যা দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুর থানার উপপরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

রায়পুরে চরের পুকুর থেকে কুমির উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন চরের এক পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন।

লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনে নিহত ওসমানের ময়নাতদন্ত সম্পন্ন
ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত ওসমান গনি পাটওয়ারীর (২৩) মরদেহ কবর থেকে তোলার পর ময়নাতদন্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

রায়পুরে অতিরিক্ত গরমে ১৫ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ৯ জন
লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে এক বিদ্যালয়ের ১৪-১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।

লক্ষ্মীপুরে কারা হেফাজতে কয়েদির মৃত্যু
লক্ষ্মীপুর জেলা কারাগারে বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২) নামের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান।

রায়পুরে বেতনের দাবিতে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের বিক্ষোভ
লক্ষ্মীপুরের রায়পুরে বেতন ও ঈদ ভাতার দাবিতে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা এই কর্মসূচি পালন করেন।

লক্ষ্মীপুরে ৩ টন জাটকা জব্দ
লক্ষ্মীপুরের রায়পুরে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩ টন জাটকা জব্দ করা হয়েছে। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এগুলো জব্দ করা হয়। পরে তা স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করে দেওয়া হয়।

রায়পুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ
বেল্লাল হোসেন পাটওয়ারী বলেন, কেরোয়া ইউনিয়নের জোড়পোল নামক স্থানে ইউপি সদস্য আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালু ও ফার্নিচারের ব্যবসা রয়েছে। ভাতিজার ভবন নির্মাণকাজের জন্য রড-সিমেন্ট কিনতে কয়েক দিন ধরে আরিফ মেম্বার তাঁকে চাপ দিচ্ছিলেন। তাঁর দোকান থেকে মালামাল না কেনায় তিনি মারধর করে রাস্তার পাশের খালে

রায়পুরে বিয়ের ভোজ খেয়ে শতাধিক হাসপাতালে
বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে ২৫ জনকে শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৯টি শিশু। তাঁরা সবাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের বাসিন্দা।
