Ajker Patrika

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২১: ৪১
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
ইসমাইল মাহমুদ পাটওয়ারী। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ইসমাইল মাহমুদ পাটওয়ারী নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের দেনায়েতপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইসমাইল মাহমুদ পাটওয়ারী রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য হিসেবে আছেন। পৌর শহরের ধানহাটাসংলগ্ন নিজ বাড়িতে তিনি পরিবারসহ বসবাস করেন। রায়পুর পৌরসভার সহকারী কর আদায়কারী হিসেবে তিনি চাকরি করছেন।

এ বিষয়ে ইসমাইল মাহমুদ পাটওয়ারীর পরিবারের সদস্যদের বক্তব্য জানার জন্য তাঁর স্ত্রী রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, তাঁকে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত