
রাহুল শর্মা, ঢাকা
রাহুল শর্মা, ঢাকা
সকল লেখা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড: বিনা মূল্যের বই ছাপানোয় ১৮৩ কোটির অনিয়ম
২০২৪ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ তদারকির জন্য বিধিবহির্ভূত অতিরিক্ত ভাতা ও নিয়মিত কাজের জন্যও সম্মানী নেওয়া এবং নির্ধারিত অংশ সরকারি কোষাগারে জমা না দেওয়ার মতো নানা অনিয়মের ঘটনা ঘটেছে।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট কাটাতে রিসোর্স পুল হচ্ছে
শিক্ষকসংকট মোকাবিলায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও ‘রিসোর্স পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পুলে অন্তর্ভুক্ত থাকবেন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকেরা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দিলে তাঁরা পাঠদান কার্যক্রমে অংশ নেবেন।

শিক্ষা খাত: নতুন সরকারের কাঁধে শিক্ষা পুনর্গঠনের দায়িত্ব
শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষাক্রম যুগোপযোগী করা ও তার কার্যকর বাস্তবায়ন, স্তরভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং অনিয়ম-দুর্নীতি কমানোই নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন শিক্ষাবিদেরা। তাঁদের মতে, বিদ্যমান চিহ্নিত সংকটগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে শিক্ষায় গুণগত...

ইউজিসি বিলুপ্ত করে হচ্ছে উচ্চশিক্ষা কমিশন
দেশের উচ্চশিক্ষা দেখভাল করা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিলুপ্ত হচ্ছে। এর বদলে ‘বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই কমিশন উপযুক্ত মানদণ্ড ঠিক করে ওই মানদণ্ডের ভিত্তিতে তিন বছর পরপর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করবে।

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি
মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসনির্ভর ঘটনায় আবার বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বই থেকে বাদ পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ নিবন্ধটি। তাঁর নামের সঙ্গের বঙ্গবন্ধু উপাধি বাদ পড়েছে। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের...

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি
সব মালপত্র (আসবাব) সরবরাহ না পেয়েও ঠিকাদারকে পুরো বিল দিতে কার্পণ্য করা হয়নি। আবার দুটি ক্ষেত্রে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে অনেক বেশি দরে দেওয়া হয়েছে তৃতীয় ও চতুর্থ দরদাতাকে। খরচে এমন হাতখোলা মনোভাব দেখা গেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘সরকারি কলেজসমূহে...

বিনা মূল্যের পাঠ্যবই: নিম্নমানের ১৫ লাখ বইয়ে চলছে পড়া
চলতি শিক্ষাবর্ষে দরপত্রের শর্ত পূরণ না করে ১৫ লাখের বেশি নিম্নমানের পাঠ্যবই ছাপানো হয়েছে। বিনা মূল্যের এসব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণও হয়েছে। নিম্নমানের এসব বই ছাপানোর সঙ্গে জড়িত ২৯টি মুদ্রণকারী প্রতিষ্ঠান।

দেড় লাখ শিক্ষক-কর্মচারী এখনো বেতন পাননি
যশোরের নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী রাহা। এ নামেই তিনি এমপিওভুক্ত হয়েছেন। বিয়ের পর পদবি পরিবর্তন করেন। স্বামীর পদবির সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাম সংশোধন করে রাখেন শ্রাবণী সুর। এমপিওভুক্তির নাম ও এনআইডির নামের অমিলের কারণে গত ডিসেম্বরের বেতন পাননি তিনি।

৬১০ পদে নিয়োগ স্থবির, হতাশ প্রার্থীরা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চার বছরের বেশি সময় পরও শেষ হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের কর্মচারী নিয়োগ কার্যক্রম। একাধিক ধাপে বেশ কিছুসংখ্যক পদের নিয়োগ চূড়ান্ত হলেও এখনো ৬১০টি পদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি। কবে নাগাদ এসব পদের নিয়োগ কার্যক্রম শেষ হবে, তা স্পষ্ট করে

গুচ্ছের ভর্তিতে ফের অনিশ্চয়তা
চলতি বছর (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) থেকে গুচ্ছ পদ্ধতির পরিবর্তে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। ফলে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে কি না, সে বিষয়ে সং

অটিজম একাডেমি: ৯৪ কোটি খরচের পর প্রকল্প নিয়ে অনিশ্চয়তা
১০ বছরে প্রকল্পে খরচ করা হয়েছে প্রায় ৯৪ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ আছে আড়াই বছর। এ অবস্থায় ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি প্রকল্প (নানড)’ সমাপ্তি ঘোষণার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রকল্পটি বাস্তবায়নকারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর চায় প্রকল্পে

এক লাখ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শূন্য পদের চাহিদা আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, পছন্দক্রম ৫টি বিদ্যালয়
সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির আগামী বছরের ভর্তির আবেদন অনলাইনে শুরু হবে আগামী ১২ নভেম্বর থেকে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আর ডিজিটাল লটারির (অনলাইন লটারি) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর

অবশেষে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হচ্ছে
অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হচ্ছে। তবে সব বিদ্যালয়ে নয়, আপাতত সাড়ে ৯ হাজার বিদ্যালয়ে পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদন শেষে তা যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে অনুমোদনের পর শুরু হবে নিয়োগপ্রক্রিয়া। প্

শিক্ষা বোর্ডের সনদ ও নম্বরপত্রের সম্মানীতে লুট শতকোটি টাকা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নম্বরপত্র, মূল সনদ তৈরি ও পাঠানোতে এক অর্থবছরেই অতিরিক্ত ১২ কোটি টাকা ভাগাভাগি করে নিয়েছেন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

হাজার কোটি টাকার বড় বড় ভবন পড়ে আছে বেসরকারি কলেজে
পাঁচ বছরের প্রকল্পের মেয়াদ বাড়িয়ে সাড়ে ১২ বছর করা হলেও সব ভবনের নির্মাণই শেষ হয়নি। ১ হাজার ৬১০টি ভবনের মধ্যে এ পর্যন্ত নির্মিত হয়েছে ১ হাজার ৫৫৬টি। তবে বেশির ভাগ ভবনে আইসিটি ল্যাব স্থাপন; মাল্টিমিডিয়া প্রজেক্টর, আসবাব ও ল্যাপটপ সরবরাহ এবং ইন্টারনেট সংযোগ না দেওয়ায় সেগুলো কোনো কাজে আসছে না।
