
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
সকল লেখা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গুইমারায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ–হামলা-অগ্নিসংযোগ
জানা গেছে, ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্যগুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র...

ঘর ভেসে যাচ্ছিল মা-মেয়ের রক্তে
খাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়িতে এক বৃদ্ধ মা ও তাঁর মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার পূর্ব বাগানটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আমেনা বেগম (৯০) ও তাঁর মেয়ে রায়হানা আক্তার (৩৫)

পানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধে
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।

হিসাব চাইলেই ‘গা ঢাকা দেন’ প্রধান শিক্ষক
খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল খাগড়াবিল এলাকার একমাত্র ভরসা খাগড়াবিল জুনিয়র হাই স্কুল। ১৯৯৪ সালে স্থানীয় যুবকদের স্বপ্ন, শ্রম আর নিজেদের অর্থায়নে প্রতিষ্ঠিত এই স্কুলটি দুর্গম এলাকার গরিব-অসহায় মানুষের সন্তানদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছিল।

খাগড়াছড়ি সীমান্তে ‘পুশ ইন’ রোধে বিজিবির বিশেষ সতর্কতা
ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তে পুশ ইন, গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

ফলে ভরপুর রামগড়, তবু কৃষকের চাপা কষ্ট
প্রতিটি কোণজুড়ে পাহাড়ি ফলের স্তূপ। লিচু বিক্রি হচ্ছে প্রতি শত ৫৫০–৬০০ টাকায়। আম কেজিপ্রতি ৮০–১২০ টাকা, আনারস জোড়া প্রতি ৮০–১০০ টাকা। মাঝারি কাঁঠাল ৮০ টাকা, বড় কাঁঠাল ১৫০ টাকা দরে। দেশি জাম ১৫০–২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালতা, কামরাঙ্গা, তেঁতুলের সরবরাহ তুলনামূলক কম হলেও বাজারে পাওয়া যাচ্ছে।

খাগড়াছড়ির তিন সীমান্ত দিয়ে ৮১ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ
খাগড়াছড়ির তিনটি সীমান্ত দিয়ে আজ বুধবার ৮১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

৫ বছর ধরে ঝুলছে ভবন নির্মাণ, ভুগছে শিক্ষার্থীরা
রডে মরচে ধরেছে, কাঠের বাটাম পচে যাওয়ার অবস্থা—খাগড়াছড়ির রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনের অবস্থা এমনই। জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালে। দুই বছরে কাজ সম্পন্ন হবে বলা হলেও পাঁচ বছরেও ভবনটি অর্ধেকের বেশি অসম্পূর্ণ।

গরুর ঘাস খাওয়া নিয়ে সালিসের মধ্যেই সংঘর্ষ, প্রাণ গেল সাক্ষীর
খাগড়াছড়ির রামগড়ে সালিসের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবুল কালাম (৫০)। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তৈছালা গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে বিবাদ মীমাংসায় সালিসের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে আবুল কালাম আজ শুক্রবার

গাছির অভাবে রস সংগ্রহ বন্ধ রামগড়ে
খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন এলাকায় অসংখ্য খেজুরগাছ থাকলেও দেখা দিয়েছে গাছি সংকট। ফলে অধিকাংশ গাছই প্রস্তুত করা যাচ্ছে না। প্রায় বন্ধ হয়ে পড়েছে রস আহরণ।
