
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
সকল লেখা

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের
কৃষকদের ভাষ্য, আগাম জাতের আলু, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য তাঁরা জমি প্রস্তুত করছেন। এ সময় পর্যাপ্ত রাসায়নিক সার প্রয়োজন হলেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তাঁরা। সময়মতো সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

যাচ্ছিলেন মেয়ের বাড়ি, বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মান্দায় বাসচাপায় অটোভ্যানচালক নিহত
নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

মান্দায় অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সফিজ উদ্দিন মোল্লা (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দায় প্রতিমা বিসর্জনের ঘাট দখল, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।

মান্দায় যুবককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ
নওগাঁর মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবকের ওপর তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের উপজেলার কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামের বাসিন্দা।

মান্দায় মসজিদের ভেতর কুপিয়ে হত্যা: সেই ইসমাইল গ্রেপ্তার
নওগাঁর মান্দায় মামুনুর রশিদ মামুন হত্যা মামলার একমাত্র আসামি ইসমাইল হোসেনকে শিবগঞ্জ বাজারের নির্মাণাধীন সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে মান্দা থানা-পুলিশ।

মান্দায় মসজিদের ভেতরে কুপিয়ে জখম, হাসপাতালে মারা গেলেন মামুন
নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা মামুনুর রশিদ মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁয় চার শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলল প্রতিপক্ষ
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার

এলজিইডির কর্মচারীকে ‘হানি ট্র্যাপে’ ফেলে আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়, গ্রেপ্তার ৩
নওগাঁর মান্দায় এলজিইডির এক কার্যসহকারীকে ‘হানি ট্র্যাপে’ ফেলে আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুসুম্বা গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে কনক কুমার, কুসুম্বা দক্ষিণপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ও বড়পই গ্রামের

নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত
নওগাঁর মান্দায় মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁর মান্দায় বৃদ্ধকে ইটভাটায় নিয়ে নির্যাতনের অভিযোগ, অস্বীকার ভাটামালিকের
নওগাঁর মান্দায় আজিজার রহমান (৬১) নামে এক ব্যক্তিকে পথরোধ করে হাজেরা ব্রিকস ইটভাটায় নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাটামালিক মকছেদ আলী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। শনিবার রাতের এ ঘটনায় আহত আজিজারকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

নওগাঁয় শিক্ষার্থীদের মারধর, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...

নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু, সৎমাকে সন্দেহ
নওগাঁর মান্দা উপজেলায় বালতির পানিতে ডুবে সোয়াদ খাঁ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে নানা সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের আলোক দুয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোয়াদ ওই গ্রামের...

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫
নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই একটি ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নুরোব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে গাবতলী-ছাতড়া সড়কের ঠকঠকি বাজার এলাকায় এ দুর্ঘটনায় আরও পাঁচ গরু ব্যবসায়ী আহত হন। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
