
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

ভৈরবে জমি নিয়ে বিরোধ, মারধরের পর বৃদ্ধার মৃত্যু
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জমি নিয়ে বিরোধের বিষয়ে ওই বাড়িতে যায় পুলিশ। পুলিশ চলে যাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে আদালত বেগমের সঙ্গে তাঁর দেবরের ছেলে শামসুল আমিন, সাইফুল মিয়াসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভৈরবে পাইলিংয়ের সময় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিক নিহত, আহত ২
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

ফসলি জমির মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ, লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা ২০ হাজার ঘনফুট মাটিবোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজের প্রতিনিধির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।

ভৈরবে হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পূর্ব নয়াহাটি গ্রামে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় রোকন উদ্দিন জয় নামের সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভৈরবে যৌথ অভিযানে ২৬ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনের কারাদণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে অনলাইন জুয়া, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং–সংশ্লিষ্ট অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মাদকসংক্রান্ত অপরাধে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ এবং পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্থানীয় বাসিন্দারা।

ছোট্ট আলিফকে রেখে এক মাসের ব্যবধানে না ফেরার দেশে বাবা-মা
তুলির বোন মিতালি মিতু আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর তুলি প্রায় এক মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে তিনি মারা যান

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ: জাকিরের মরদেহ গ্রামের বাড়িতে, দাফন সম্পন্ন
রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির মিয়ার মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়।

ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রাম, আহত অন্তত ২০
কিশোরগঞ্জের ভৈরবে ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আদর্শপাড়া ও পাশের বাঁশগাড়ি গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশুখাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে শহরের লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক

সেতুর নিচে ভাসছিল দুটি বস্তা, আড়াই ঘণ্টার অভিযানে খুলল রহস্যের জট
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সেতুর নিচের পানিতে দুটি বস্তা ভাসতে দেখা যায়। এরপর সেগুলোতে মরদেহ রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেতুর ওপর হাজারো উৎসুক মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ: জাকিরের মরদেহ শুক্রবার দেশে আসতে পারে
রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ভৈরবের প্রবাসী শ্রমিক জাকির হোসেনের মরদেহ আগামী শুক্রবার দেশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বজনেরা। মরদেহ দেশে আনতে প্রশাসন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে। আগামী মঙ্গলবার রাশিয়া থেকে মরদেহ পাঠানোর কথা রয়েছে।

ছেলেকে বিদেশে পাঠাতে নেওয়া ঋণের চাপে মায়ের আত্মহত্যা
কিশোরগঞ্জের ভৈরবে ঋণের চাপ সহ্য করতে না পেরে হনুফা বেগম (৪৫) নামের তিন সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...

ট্রেনের অপেক্ষায় ছিলেন মরিয়ম, ট্রেনের ধাক্কাতেই মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায়...

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে হুমকি: তদন্তে উঠে এল তিন কর্মচারীর নাম
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় পুলিশের তদন্তে পৌরসভার তিন কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই তিনজন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে পৌরসভা সূত্র।

কুলিয়ারচরে ট্রাকের চাকা বিস্ফোরণ, হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে কনস্টেবল নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারানোর পর হাইওয়ে পুলিশের একটি পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপে থাকা ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া নিহত হয়েছেন।
