
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ড্রেজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। যুবদল নেতা দেলোয়ার হোসেন কাকন গুরুতর আহত হয়েছেন। গণঅধিকার পরিষদের নেতা ও সাংবাদিকদের ওপর হামলা, মারধর এবং মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পাল্টা অভিযোগও রয়েছে।

ভৈরবে মাদ্রাসার দুই শিক্ষার্থী অপহরণের অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

ভৈরবে পুকুরে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু
আজ বেলা ১১টার দিকে মুহাম্মদ আজমীর ও আলভি সাঈদ দুই ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে মোহাম্মদ আজমীরকে জীবিত উদ্ধার করে। কিন্তু আলভি সাঈদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে জাল ফেলে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে ৩০ বছরের দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মাসুদ মিয়া ও হিরণ মিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। রেললাইন অবরোধ করে সংঘর্ষ চলায় সড়ক ও রেল চলাচলে বিঘ্ন ঘটে। পর দুপুর পৌনে ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভৈরবে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া দ্বীন ইসলাম নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পৌর শহরের কালিপুর গ্রামে।

ভৈরবে ভাইয়ের ছুরির আঘাতে বোন খুন
কিশোরগঞ্জের ভৈরবে আপন ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

ভৈরবে আ. লীগ–বিএনপির সংঘর্ষে ১০ জন আহত
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পৌর আওয়ামী লীগের সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ ১০ জন আহত হয়েছেন।

৫ টাকায় মিলবে লাখ টাকা, ঋণ পেতে নারী-পুরুষের ভিড়
কিশোরগঞ্জের ভৈরবে সহজ কিস্তিতে এক লাখ টাকা ঋণ পেতে নারী-পুরুষেরা পাঁচ টাকা দিয়ে ফরম পূরণ করছেন। ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ লেখা লিফলেট দেখিয়ে তাঁদের থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে। সদস্য করতে নেওয়া হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর। এক মাস ধরে এ চিত্র দেখা যাচ্ছে ভৈরব বাজারের ঋষিপট্টি এলাকা

ভৈরবে এগারো সিন্ধুর ইঞ্জিন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ছেড়ে গেল ট্রেন
কিশোরগঞ্জে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এগারো সিন্ধুর ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকালে স্টেশনের আউটার সিগনালের কাছে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ছাড়তে বিলম্ব হওয়ায় ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে ভৈরব-কিশোরগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
কিশোরগঞ্জের সরারচর স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ পড়ে।

ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে এক নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে শহরের কাঠপট্টি এলাকার জুয়েল মিয়ার ভবনের ৩ তলা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ...

হাসপাতালে যুবকের মরদেহ ফেলে পালালেন স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন
হাসপাতালে স্বামীর মরদেহ রেখে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে...

ভৈরবে চলন্ত বাসে উঠতে গিয়ে ব্যবসায়ী নিহত
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে উঠতে গিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেসবুকে পরীক্ষার সূচি দেখে ভৈরবে ২ শিক্ষার্থীর বিপত্তি
এসএসসি পরীক্ষার নিয়ম অনুযায়ী আধা ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হয় পরীক্ষার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষার সূচি দেখে এক ঘন্টা পর কেন্দ্রে আসায় পরীক্ষায় অংশ নিতে পারলেন না দুই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব সরকারি কাদির বকস্ পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে।

বিকট শব্দে মোটরসাইকেল চালানো নিয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ২ পুলিশসহ আহত ৮
কিশোরগঞ্জের ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরবে ‘মোটরসাইকেল চোর সন্দেহে’ তরুণকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জের ভৈরবের কুলিয়ারচরে ‘মোটরসাইকেল চোর সন্দেহে’ এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই তরুণের নাম রাব্বি মিয়া (১৮)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের বাজার এলাকার জামে মসজিদ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় এলাকার মিরজালি মিয়ার ছেলে
