
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
সকল লেখা

বাগাতিপাড়ায় একই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বসেছেন সাবেক-বর্তমান ৩ নারী ইউপি সদস্য
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার সংরক্ষিত মহিলা আসনের তিনজন ইউপি সদস্য। তাঁরা তিনজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন...

স্ত্রীকে হাতুড়িপেটার পর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী
নাটোরের বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়িপেটা করার পর মাথার চুল ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

৪ মাস পর বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন আবারও বন্ধ
প্রায় এক যুগ পর চালু হওয়া নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন মাত্র চার মাসের মাথায় কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। ১৯২৭ সালে নির্মিত এই রেলস্টেশন জনবলসংকট দেখিয়ে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়।

বাগাতিপাড়ায় কেটে ফেলা হলো কম উৎপাদনশীল জাতের ৭৫০ বিঘা আমবাগান
স্থানীয় আমচাষিরা জানিয়েছেন, কয়েক বছরে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি কয়েক গুণ বেড়ে যাওয়ায় বাগানের পরিচর্যা খরচও বেড়েছে। অন্যদিকে কমেছে আমের দাম। ১৪-১৫ বছর আগে যে আম হাজার-বারো শ টাকা মণ বিক্রি হয়েছে, কয়েক বছর ধরে সেই আম বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। তাই সেই জমিতে অন্য ফসল চাষ করা হচ্ছে।

ছেলের পছন্দের মেয়েকে অপহরণে অংশ নিলেন বাবাও, অবশেষে দুজনই গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে জেলা সদরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা উপজেলার জামনগর ইউনিয়নের রহমানপুর এলাকার বাসিন্দা। র্যাবের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাগাতিপাড়ায় কবর খননকারী ৫৩ জনকে সংবর্ধনা
নাটোরের বাগাতিপাড়ায় মৃত ব্যক্তিদের কাফন–দাফনে সহায়তাকারী ১৬ জন নারীসহ ৫৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা দীর্ঘ দিন ধরে মৃত ব্যক্তিকে গোসল, কাফন পরানো এবং কবর খননের কাজ করে আসছেন।

রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সংস্কার কাজ
রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি। এটি রেখেই চলছে রাস্তা পুনঃসংস্কার কাজ। খুঁটিটির কারণে রাস্তা দিয়ে ছোট-বড় যানবাহন চলাচলে দুর্ঘটনার পড়ছেন মানুষ।

বাগাতিপাড়ায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়া বড়াল নদের রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত এক কিশোরের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার রাগদহ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাগাতিপাড়ায় রেল সেতুর নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদের রেল সেতুর নিচ থেকে অজ্ঞাত কিশোরের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রাগদহ এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বাগাতিপাড়ায় প্রধান সড়কে ধস, চলাচলে ঝুঁকি
নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কে ধস দেখা দিয়েছে। তাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবর থেকে এই অবস্থার সৃষ্টি হলেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির নাশকতা মামলায় গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেনকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল রোববার রাতে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি চায়ের স্টল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিবেশীর মরদেহ দেখতে গেলেন মা, ফিরে এসে দেখেন পানিতে ডুবে ছেলের মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবেশীর মৃত্যুর খবর শুনে দুই বছরের শিশুকে বাড়িতে রেখে মরদেহ দেখতে গিয়েছিলেন মা। বাড়িতে ফিরে এসে নিজের সন্তানকেও আর জীবিত পেলেন না। বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ভেসে ছিল শিশু এরফান।

বাগাতিপাড়ায় আ.লীগের মহড়া, গ্রেপ্তারের আতঙ্কে বাড়িছাড়া বিএনপির নেতা-কর্মীরা
নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার এড়াতে শত শত নেতা-কর্মী বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। নেতা-কর্মীরা তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আবার কেউ কেউ মোবাইল ফোন বাড়িতে রেখে অন্যত্র পালিয়ে রয়েছেন। একান্ত প্রয়োজনে তাঁরা অনলাইনের বিভিন্ন মাধ্যমে যো

বাগাতিপাড়ায় যুবদলের ২ নেতা আটক
নাটোরের বাগাতিপাড়ায় যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি বাটিকামারী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন দয়ারামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহাসিন আলী এবং সদস্য মাহাবুব আলী।

বাগাতিপাড়ায় রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত (৩৬) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড়পুকুরিয়া ও ঠেঙ্গামারা রেলগেটের মধ্যবর্তী অংশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা...

প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপ্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গালিমপুর দুর্গামন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭)। সে বিহারকোল বাজারের রড-সিমেন্টের ব্যবসায়ী ও গালিমপুর এলাক
