নাটোরের বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়িপেটার পর মাথার চুল ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
আজ সোমবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী মসে সরকারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ।
জানা গেছে, ঘটনার পর স্বজনেরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। স্বামী মসে সরকার ওই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নারী বলেন, বেশ কিছুদিন থেকে জমি লিখে নেওয়ার জন্য তাঁর স্বামী তাঁকে নির্যাতন করছিল। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় ঘটনার দিন সকালে তাঁর স্বামী নিজ ঘরে ওড়না দিয়ে দুই হাত বেঁধে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।
একপর্যায়ে হাতুড়ি দিয়ে হাতের ওপর আঘাত করেন। পরে তিনি চিৎকার করলে তাঁর স্বামী আরও রেগে গিয়ে তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।
পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তাঁরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। হাত ভেঙে গিয়েছে কি না তা এক্স-রে করার পরে জানা যাবে।’
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে