
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
সকল লেখা

মাদ্রাসার সংস্কার হয়নি ২২ বছরেও, ঝুঁকিতে পাঠদান
দীর্ঘ ২২ বছরেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের রাজাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসায়। ফাটল ধরা দেয়াল ও ছাদ, খসে পড়া পলেস্তরা, ভাঙাচোরা দরজা-জানালা আর বৃষ্টির পানি চুঁইয়ে পড়া—এসব ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে পাঠদান। ফলে আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা...

প্রেম করায় কিশোরীকে হত্যা করেন বাবা-মা-ভগ্নিপতি
পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের কথা জেনে ঊর্মী ইসলাম (১৪) নামের এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবা, মা ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে আদালতে হাজির করা হলে তিনজনই ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে, ১০ যাত্রী আহত
পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক...

র্যাবের পোশাকে দুর্বৃত্ত, ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে ছিনতাই
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।

বাউফল থানার হাজতে আসামির আত্মহত্যার চেষ্টা
পটুয়াখালীর বাউফল থানার হাজতের ভেতরে রাকিব সিকদার (২০) নামে এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২
পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।

১৮ বছরের সাজাপ্রাপ্ত বাউফলের যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি ও ১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান সিরাজকে (৫২) ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। পুলিশ জানায়, মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী এলাকার মো. মোসলেম উদ্দিন বাদী হয়ে শাহজাহান সিরাজের...

বাউফলে এক রাতে ১১টি দোকান ও বসতঘরে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে একই রাতে ১১টি দোকান ও বসতঘরে চুরি হয়েছে। এ ঘটনায় বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাউফলে সেতুতে বাল্কহেডের ধাক্কা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেল শ্রমিকের
পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লেগে শাকিব (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খান বাড়িসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

বাউফলে নিষিদ্ধ জালে কমছে দেশি মাছ
এই সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে নিষিদ্ধ কারেন্ট জাল, ম্যাজিক জাল, সুতিজাল, বেহুন্দী, ভেসাল এবং চায়না রিং জালের অবাধ ব্যবহার। বর্ষা শুরু হতেই এসব জালের মাধ্যমে ডিম ছাড়ার আগেই পোনা মাছ নির্বিচারে ধরা হচ্ছে, ফলে প্রাকৃতিক প্রজনন চক্র ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।

বাউফলে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হারুন মৃধা (৪৬) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নওয়ামালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাউফলে জুলাই স্মৃতি ও প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ কারখানার নাটকীয় জয়
সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া খেলায় মুখোমুখি হয় চর কারখানা ও দক্ষিণ কারখানা একাদশ। টানটান উত্তেজনায় কাটে পুরো ম্যাচ, শেষ পর্যন্ত দক্ষিণ কারখানা দল ২-১ গোলে জয়লাভ করে।

বাউফলে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

বাউফলে হাঁটার রাস্তা নিয়ে সংঘর্ষ, নিহত ১
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে রহিম জোমাদ্দার (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে হামলায় আহত রহিম গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ

বাউফলে ইউএনওর হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও জেলে পাঠানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকেরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৫২৬ কিলোমিটার বেহাল সড়কে ভুগছে বাউফলবাসী
পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়ক বেহাল। এর ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে খোঁয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।
