
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সকল লেখা

বদরগঞ্জে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
রংপুরের বদরগঞ্জে গত ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও কিশোরসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। একই দিনে এতগুলো মৃত্যুর ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, আত্মহত্যা এবং রহস্যজনক মৃত্যুর ঘটনা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ...

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...

বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত
রংপুরের বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে ফারুক হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রাধানগর দিলালপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে যুবক নিহত
রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (৩০)। তিনি পৌর শহরের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। পেশায় ভ্যানচালক।

মাঝরাতে মাটিভর্তি ডাম্প ট্রাক জব্দ, ভোরে থানা থেকে উধাও
রংপুরের বদরগঞ্জে গতকাল সোমবার রাতে মাটিভর্তি দুটি ডাম্প ট্রাক জব্দ করার পর সেগুলো আবার আজ মঙ্গলবার ভোরে থানা থেকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব: অ্যাডভোকেট মোকাম্মেল
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে মোকাম্মেল হক বলেন, ‘আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা ঘরে বসে থাকবেন না, ঘরে বসে থাকলে বেশি ক্ষতি হবে আপনাদের। ওই স্বাধীনতাবিরোধীরা যদি ক্ষমতায় আসে, তাহলে বেশি ক্ষতি করবে আপনাদের।’ তিনি বলেন, ‘লাঙ্গল মার্কায় ভোট দেবেন। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী...

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
রংপুরের বদরগঞ্জে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রামনাথপুর ট্যাক্সের হাট এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ছাত্রীদের শরীরে আবারও হাত দেওয়ার অভিযোগ সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে
দুই ছাত্রী বলে, ‘হেড স্যারের নজর ভালো না, সব সময় আমাদের বুকের দিকে তাকিয়ে থাকেন এবং সুযোগ পেলে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এত দিন লজ্জায় কাউকে বলতে পারিনি। ভেবেছিলাম, হেড স্যার ভালো হবেন, কিন্তু আজও তাঁর চরিত্র ভালো হয়নি।’

বদরগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক
রংপুরের বদরগঞ্জে শান্তা বেগম (৩০) নামের এক নারীকে হত্যার ঘটনায় তাঁর দ্বিতীয় স্বামী মোহাম্মদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে বদরগঞ্জ থানা-পুলিশ ও র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার

নকলসহ ধরা পড়ে কারাবাস, মুক্তির পর প্রভাষককে ফুলের মালা পরাল পরীক্ষার্থীরা
রংপুরের বদরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ১২৬ সেট উত্তরপত্র (নকল) সরবরাহ করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন প্রভাষক শাফিকুল ইসলাম (৪২)। গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর-জামাতার মৃত্যু: দুই এসআইসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই এসআই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে আজ বুধবার (১৩ আগস্ট) রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাঁদের বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ দপ্তরির বিরুদ্ধে
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন

আসামি গ্রেপ্তারের দাবিতে সড়কে শুয়ে পড়লেন মানববন্ধনকারীরা
রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর, বদরগঞ্জ, বিএনপি, গ্রেপ্তার

সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু, আরও দুজন গ্রেপ্তার
রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বৈরামপুর গ্রামের আব্দুল মতিন ও পৌর শহরের ১২ নম্বর রেলওয়ে এলাকার রেজাউল হক। এ নিয়ে লাভলু হত্যাকাণ্ডে ছয়জনকে গ্রেপ্ত

‘ঘুমাতে গেলে কানে আওয়াজ বাজে, মা আমাকে বাঁচাও’
রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকের মাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

ঐতিহ্যবাহী মেলার মাঠের মাটি বিক্রি, বিএনপির সেই নেতাকে শোকজ
রংপুরের বদরগঞ্জে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ঐতিহ্যবাহী মেলার মাঠ ধ্বংস করে বালু ও মাটি বিক্রি চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আহসানুল হক মিঠুকে শোকজ করা হয়েছে।
