
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সকল লেখা

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া খোরশেদ আলম (৫৫) নামের এক কৃষক আহত হন।

বদরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা: ২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
রংপুরের বদরগঞ্জে ভ্যানচালক আরিফুল ইসলাম (২৮) হত্যা মামলায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহত আরিফুলের বাবা রেজাউল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে বদরগঞ্জ থানায় মামলাটি করেন।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি
রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকায় যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে নাগেরহাট সেতুর ওপর এ মানববন্ধন হয়। এতে এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যমুনেশ্বরী নদীর...

‘কাউকে খালি হাতে ফেরত দিতেন না, তাকে কেন মারল’
ঢাকায় খুন হওয়া ব্যবসায়ী আশরাফুল হকের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে তাঁর লাশ রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়।

রংপুরে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
রংপুরের বদরগঞ্জে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে দুজন মারা গেছে। নিহতরা দুই বন্ধু। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম, কলম ভেঙে ফেলার নির্দেশ
রংপুরের বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণে কম রড ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে গত রোববার একটি কলম ভেঙে অভিযোগের সত্যতা পেয়েছেন শিক্ষা অধিদপ্তর রংপুরের নির্বাহী...

ভাষাসৈনিক মজিবর মাস্টার মারা গেছেন
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবর রহমান মাস্টার মারা গেছেন। আজ শনিবার সকালে রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সরকার পতনে বিজয় উল্লাস, নিহতদের পরিবারে থামছে না কান্না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার (৫ আগস্ট) দেশ ত্যাগের পর থেকে রংপুরের শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ বিজয় উল্লাসে মেতে উঠেছেন। গভীর রাত পর্যন্ত চলছে নগরীতে গান-বাজনা। চলছে মিষ্টি বিতরণও। দীর্ঘ বছর ঝিমিয়ে থাকা বিএনপি, জামায়াতসহ তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উজ্জীবিত হয়ে উঠেছেন।

দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, এমপি–মেয়রসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
রংপুরের বদরগঞ্জে হামলার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এমপি আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও

সারা পৃথিবীর মানুষ যা দেখে, বাংলাদেশের পুলিশ তা দেখে না: বেরোবি শিক্ষকেরা
কোটা সংস্কার আন্দোলনে আবু সাঈদসহ দেশের সকল হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ভ্যানচালক, ৫ দিন পর লাশ মিলল জঙ্গলে
রংপুরের বদরগঞ্জে নিখোঁজ পাঁচ দিন পর এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আমরুলবাড়ি বটতলী এলাকার একটি জঙ্গল থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

বদরগঞ্জে এক পদে রেকর্ড সাড়ে ১২ হাজার ভোট বাতিল
রংপুরের বদরগঞ্জ উপজেলা পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা বেগম পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ না করতে এবং অন্যান্য কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছেন তিনি।

ধানখেতে যুবকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন
রংপুরের বদরগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বটতলী এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
রংপুরের বদরগঞ্জে আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোর বাবা-মায়ের কাছে আবদার করেছিল একটি মোটরসাইকেলের। কিন্তু দরিদ্র বাবা মা তা কিনে না দেওয়ায় অভিমানে সেই কিশোর ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরিফুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালিগঞ্জ নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের

৩৪ বছর ধরে নিখোঁজ বোন, পাকিস্তানে সন্ধান দিল ফেসবুক
৩৪ বছর আগে পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান সুফিয়া বিবি (৬০)। পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। এরপরও আশা ছেড়ে দেন স্বজনেরা। তাঁদের ধারণা ছিল, সুফিয়া বিবি আর বেঁচে নেই। হঠাৎ গত সোমবার ফেসবুকে সুফিয়া বিবিকে দেখতে পান পরিবারের সদস্যরা
