
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
সকল লেখা

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রসাধনী বিক্রেতা জানান, তাঁরা বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে কিনে বিক্রি করেন। এসব পণ্যের মধ্যে রয়েছে হেড অ্যান্ড শোল্ডারস, সানসিল্ক, প্যানটিন, গার্নিয়ার, ডাভ, নিভিয়া, ফেয়ার অ্যান্ড লাভলি ও মেরিলের ক্রিমসহ বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, ল

ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শরীফ হোসেন খান (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদক সেবন দেখে ফেলায় শিশুর পায়ুপথে ব্রাশের হাতল ঢুকিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১
মাদক সেবন দেখে ফেলায় শিশুর পায়ুপথে ব্রাশের হাতল ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ বছরের ওই শিশুকে স্থানীয় একটি মসজিদের ছাদে নিয়ে নির্যাতন করা হয়। শিশুটির বাবার লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ মঙ্গলবার আবদুল খালেক (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চিকিৎসক হওয়ার স্বপ্ন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত যমজ দুই বোনের
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী ছুবহা মেহজাবিন ও তানহা আফরিন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তারা সম্পর্কে যমজ বোন।

সেভেন হর্স সিমেন্টের ৫০ কেজির বস্তায় ৪২ কেজি পাওয়ার অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে স্থাপনা নির্মাণকাজে ব্যবহৃত সেভেন হর্স সিমেন্টের বস্তায় নির্ধারিত ৫০ কেজির পরিবর্তে ৪২ কেজি সিমেন্ট পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ভোক্তার অভিযোগের পর সরেজমিনে পরিদর্শন করে ওজন কম পাওয়ার সত্যতা পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পরও বাড়তি বিলের চাপ, ফরিদগঞ্জে পিটুনির শিকার পল্লী বিদ্যুতের কর্মী
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষোভে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রোববার সন্তোষপুর গ্রামের বেড়ি বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

ধ্বংসের দ্বারপ্রান্তে কড়ৈতলীর ঐতিহাসিক জমিদারবাড়ি
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের ঐতিহাসিক জমিদারবাড়িটি এখন কালের সাক্ষী হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেই জমিদার, নেই জমিদারি—রয়ে গেছে শুধু অতীত ঐতিহ্যের নিঃশব্দ স্মারক। বাংলা প্রবাদের ‘সেই রাম নেই, নেই রাজত্ব’ বাণীটি যেন পুরোপুরি মিলে গেছে এই বাড়ির সঙ্গে।

হাজিরা খাতায় মা উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে ক্লাস নেন ছেলে
শিক্ষক হাজিরা খাতায় মায়ের স্বাক্ষর থাকলেও শ্রেণি শিক্ষা কার্যক্রমে উপস্থিত সদ্য আলিম শ্রেণিতে ভর্তি হওয়া ছেলে। মায়ের হয়ে শিক্ষার্থীদের পাঠ দান করেন ছেলে। কারণ হিসেবে বলা হচ্ছে, ওই শিক্ষিকা অসুস্থ। যদিও অসুস্থ ওই শিক্ষিকা নিয়মিত স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন।

নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে আত্মহত্যা
নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে ফাতেমা বেগম পাখি (২৯) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে ফাতেমার নানার বাড়ির শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে পলি আক্তার (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা পলির মরদেহ উদ্ধার করে পুলিশ। পলি আক্তার ওই গ্রামের ওমানপ্রবাসী রাছেল আহমেদের স্ত্রী...

নাতিকে মেরে ফেলার খবরে প্রাণ গেল নানির
চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী। তাঁর নাতি একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন সিয়াম (১৯)।

ফরিদগঞ্জে সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে শিষ, পরিচর্যায় ব্যস্ত কৃষক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু সবুজ ধানখেত। প্রতিটি খেতে উঁকি দিচ্ছে ধানের শিষ। ধানখেতের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধান পেকে যাবে। শূন্য গোলা সোনালি ধানে ভরে তোলার আশায় বুক বাঁধছেন কৃষক।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের তরুণ নিহত
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে আলমাছ সৌদি আরবে পাড়ি জমান। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তাঁর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আলমাছের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।

মাটির পুতুলে বৈশাখের বারতা, ব্যস্ত সময় কাটছে ফরিদগঞ্জের মৃৎশিল্পীদের
বাংলা নববর্ষকে ঘিরে মাটির তৈরি পণ্যের চাহিদা বেড়েছে। বৈশাখী মেলাকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া, শোল্লা ও মানুরী গ্রামের প্রায় ২০০ মৃৎশিল্পী পরিবার রাতদিন কাজ করছে। পুতুল, হাতি, ঘোড়া, ময়ূর, হাঁড়ি-পাতিলসহ নানা সামগ্রী তৈরি করে রাঙিয়ে তুলছে তারা।

ফরিদগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
