
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
সকল লেখা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি
নোয়াখালীতে ১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার বদলে ২ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তারা বাজার তদারকির দাবি করেছেন। বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেগমগঞ্জে নির্মাণাধীন মার্কেটের পাশে ঝুলছিল দিনমজুরের মরদেহ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্মাণাধীন একটি মার্কেটের পাশে ঝুলন্ত অবস্থায় দিনমজুর ফখরুল ইসলাম জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে ১২৩২ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ২৩২টি ইয়াবা বড়ি ও ২ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে...

এলাকার নাম শুনলে বিয়ে হতো না, পরিস্থিতি স্বাভাবিকে উদ্যোগ নিলেন পুলিশ সুপার
নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর ক্যাম্প স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

নোয়াখালীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ৭ মাসের অন্তঃসত্ত্বা, মামলা
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক বাক্প্রতিবন্ধী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর মা জাহানারা বেগম বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা করেছেন।

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে আরশাদ হোসেন ওরফে আকা (২২) নামের এক যুবকের ছুরিকাঘাতে ফারুক হোসেন শহীদ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত আকা ও তাঁর সহযোগী আকাশকে (২৪) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

নোয়াখালীর বেগমগঞ্জে তিনটি ইটভাটাকে জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তিনটি ইটভাটাকে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত, নোয়াখালীতে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ৯০ ভাগ গ্রাহক
কালবৈশাখীতে নোয়াখালীর বিভিন্ন স্থানে সড়কের পাশে থাকা গাছপালা উপড়ে পড়ে পল্লী বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে জেলার সোয়া আট লাখ গ্রাহকের মধ্যে ৯০ ভাগই বিদ্যুৎহীন। একটানা গত ১২ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে তারা।

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাত ১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাঁরা নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরের উদ্দেশে রওনা হন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে ফোর লেন সড়কের টার্নিং থেকে ইউটার্ন নেওয়ার সময় একটি মুরগিবাহী পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অভি দেবনাথ ঘটনাস্থলেই...

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ
উচ্চশিক্ষাসহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)–এর শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় তারা ঢাকা–নোয়াখালী ও লক্ষ্মীপুর–ফেনী সড়ক অবরোধ করেন।

নোয়াখালীতে বিআরটিসির ডিপোতে দুটি দোতলা বাসে আগুন
নোয়াখালীতে বিআরটিসির ডিপোতে থাকা দুটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া বাস দুটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহার করা হতো। বুধবার দিবাগত গভীর রাতে সোনাপুর বিআরটিসির ডিপোতে এই ঘটনা ঘটে।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের ২ মামলা
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী ও সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীরের (৪৪) বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
নোয়াখালীর কবিরহাট ও জেলা শহর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় বেলাল হায়দার (৪৬) এবং গোলাম সারওয়ার (৪৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের খোরশেদ...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের ভরাডুবি হবে: মাহবুবের রহমান শামীম
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্ব) মাহবুবের রহমান শামীম বলেছেন, আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।

নোয়াখালীতে ৬ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিরা হলেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মাঈন উদ্দিন (২৭) ও চর মজিদ গ্রামের নুপুর ওরফে ইরাক (৩০।
