
উচ্চশিক্ষাসহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় তাঁরা ঢাকা-নোয়াখালী ও লক্ষ্মীপুর-ফেনী সড়ক অবরোধ করেন। এতে ওই দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরে আজ সন্ধ্যার মধ্যে তাঁদের দাবিগুলো নিয়ে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন শামীম, সাবেক এটিআই ভিপি রায়হান খানসহ অন্য শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও নিয়োগে ধারাবাহিকতা নিশ্চিত করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকসংকট দূর করা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএইয়ের অধীন থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের আওতায় স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গঠন করা।
এ ছাড়া সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেড প্রদান, মাঠ সংযুক্তি ভাতা চালু এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালুর দাবিও জানান তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, আজ সন্ধ্যার মধ্যে তাঁদের দাবিগুলো নিয়ে প্রজ্ঞাপন জারি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটে রেললাইনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হওয়ার আড়াই ঘণ্টা পর এক লেন দিয়ে সারা দেশের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষোভে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
ফরিদপুরের সদরপুর উপজেলার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ সহায়তা তুলে দিয়েছেন কাজাখস্তানপ্রবাসী ফরহাদ ওহাব আকনের পক্ষ থেকে তাঁর বাবা আব্দুল ওহাব আকন।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় রনি সরকার (২৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে লালমনিরহাট রংপুর মহাসড়কে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।
১ ঘণ্টা আগে