
নাজমুল হাসান, চট্টগ্রাম
নাজমুল হাসান, চট্টগ্রাম
সকল লেখা

লাখো মানুষের দৃষ্টি ফেরানো হাসপাতাল
অস্ত্রোপচারকক্ষের সামনে আনন্দাশ্রু নিয়ে বেরিয়ে আসছিলেন মাঝবয়সী জহির উদ্দিন। এক হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্র, অন্য হাতে শিশুকন্যা। জিজ্ঞেস করতেই জানালেন, নোয়াখালীর সেবার হাট থেকে এসেছেন

তিন চাকায় সংসারের ভার
অন্য দশজনের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারেন না জাহাঙ্গীর আলম। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়েছে তাঁকে। দারিদ্র্যের কারণে মাধ্যমিকের গণ্ডিও পার হতে পারেননি।

শখ থেকে সাফল্যের সোপানে
ভ্রমণবিষয়ক ভিন্নধর্মী ভিডিওর জন্য সারা দেশে বেশ জনপ্রিয় ইউটিউবার ফাহিম শাহরিয়ার। তবে অন্য দশজনের মতো স্বাভাবিক জীবন ছিল না তাঁর। জন্মগতভাবে বাম হাতে আঙুল ছিল না ফাহিমের। যে কারণে দুশ্চিন্তায় ছিলেন তাঁর বাবা-মা ও স্বজনেরা। তবে ফাহিমের স্বনির্ভর ও আত্মবিশ্বাসী কার্মকাণ্ডে সে সব দুশ্চিন্তা আজ অতীত। শখে

সেবাধর্মী করার প্রতিশ্রুতি প্রার্থীদের
ঐতিহ্যবাহী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী শনিবার। ২৪টি পদের বিপরীতে এ নির্বাচনে অংশ নিচ্ছেন ৫১ জন প্রার্থী। ইতিমধ্যে দুটি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

পানের খিলি ১০০ টাকা
চট্টগ্রাম নগরীর ওয়াসা ভবনের পশ্চিম পাশে সড়কের পাশ ঘেঁষে ছোট্ট একটি দোকান। নাম ‘আলীর পানের দোকান’। এখানে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত পানের খিলি বিক্রি হয়। হরেক রকমের পান বিক্রি করে মাসে লাখ টাকা আয় করেন ৩৮ বছরের যুবক মোহাম্মদ আলী।

নিখরচায় গাছের চিকিৎসা
নগরের ঝাউতলা এলাকার রাজিয়া সুলতানা বাড়ির ছাদে অন্যান্য ফল গাছের সঙ্গে পেয়ারা গাছও লাগিয়েছিলেন। গাছে পেয়ারা ধরলেও সেগুলোতে পোকা বেড়ে গেছে। প্রতিবেশী একজনের পরামর্শে পোকায় ধরা কয়েকটি পেয়ারা নিয়ে হাজির হলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রাম কেন্দ্রে। সেখানে কর্তব্যরত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গ

‘রাতে কামাই করি দিনে ঘুমাই’
রাত বারোটার কিছুটা পর জাকির হোসেন রোডের ঝাউতলা রেল স্টেশন এলাকায় যেতে চোখে ধরা পড়ল ভিন্ন দৃশ্য। একটি পিক আপের পেছন পেছন দৌড়াচ্ছে এক যুবক। গাড়িটির গতিও সীমিত। রেল লাইন পার হয়ে গাড়িটি গিয়ে থামে পুলিশ বক্সের পাশেই। চালকের পাশে থাকা এক ব্যক্তি নামতেই তাকে ঘিরে ধরে জনাকয়েক যুবক। চলে দর কষাকষি। একসময় কাঙ্

দেওয়ানবাজারে জলাবদ্ধতার অভিশাপ
চট্টগাম সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড দেওয়ান বাজার। শূন্য দশমিক ৪৪ বর্গ কিলোমিটারে ওয়ার্ডে রয়েছে দুই শ বছর আগে ব্রিটিশ আমলে খনন করা বলুয়ার দিঘী, ঐতিহ্যবাহী অভয়মিত্র মহাশ্মশানসহ বহু ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

বড় সমস্যা পাহাড় দখল আর মাদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে বলা যায় নগরে প্রবেশমুখ। ৬.৪১ বর্গ কিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে প্রায় আড়াই লাখ মানুষের বাস। এটি...

অবৈধ দখল, জলাবদ্ধতা আর মাদকে সংকট
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের পাঠান বংশের মানুষেরা চলে যান এখান থেকে। তবে নগরের চৌমুহনী মোড়ে তাদের বাস করা খান বাড়ি এখনো ওই নামেই পরিচিত। এলাকার নামকরণও তাদের নামেই উত্তর পাঠানটুলি।

শেষ বিদায়ের বন্ধু তাঁরা
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে গত ৩ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বীর মুক্তিযোদ্ধা মো. সাজেদ উল্ল্যাহ। তাঁর দুই ছেলে চট্টগ্রাম থেকে বাবার লাশ দাফন জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। তাঁরা অনেক আকুতি করেও কোনো লাভ হয়নি।

দেড় কিমিতে দুই চ্যালেঞ্জ
দেওয়ানহাট থেকে লালখানবাজার পর্যন্ত এক দশমিক ৬ কিলোমিটার জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুটি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (চউক)।

শুলকবহরের বড় সমস্যা জলাবদ্ধতা
১২.৪ বর্গকিলোমিটার আয়তনের শুলকবহর চট্টগ্রাম সিটি করপোরেশনের বড় ওয়ার্ডগুলোর একটি। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্য ও বিনোদনের জন্য এই ওয়ার্ডের ঐতিহ্য ও গুরুত্ব অনেক বেশি। সাড়ে ৬ লাখ বাসিন্দার ওয়ার্ডটির চিরচেনা ভোগান্তির নাম জলাবদ্ধতা। যুগের পর যুগ এই সমস্যা নিয়েই বসবাস এলাকাবাসীর।

ঐতিহ্যবাহী ওয়ার্ডে হকারের উৎপাত
ইতিহাস, ঐতিহ্যে ভরা চট্টগ্রাম সিটি করপোরেশনের ছোট্ট একটি ওয়ার্ড ৩২ নম্বর আন্দরকিল্লা। এক বর্গ কিলোমিটারেরও কম আয়তনের এই ওয়ার্ডের সঙ্গে জড়িয়ে আছে মোগলদের চট্টগ্রাম বিজয়ের ইতিহাস। একসময় এই কিল্লা ছিল মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা

জাহাজের বর্জ্য থেকে সোনা
লক্ষ্মীপুর থেকে ১৯৯৬ সালে ভাগ্যের সন্ধানে চট্টগ্রাম আসেন বেলাল হোসেন। নগরীর সিডিএ মার্কেট এলাকায় একটি ভাঙ্গারির দোকানে কাজ নেন। কয়েক বছর কাজ শিখে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন নিজেই।

রাজনৈতিক ছত্রছায়ায় কয়েকটি কিশোর গ্যাং এখনো সক্রিয়
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড নগরে প্রবেশমুখ। ৬.৪১ বর্গ কিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। জনবহুল এই এলাকা পাহাড় দখলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। মাদক বেচাকেনার জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। কয়েকটি কিশোর গ্যাংও এখানে সক্রিয়।
