Ajker Patrika

‘রাতে কামাই করি দিনে ঘুমাই’

নাজমুল হাসান, চট্টগ্রাম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৫৭
‘রাতে কামাই করি দিনে ঘুমাই’

রাত বারোটার কিছুটা পর জাকির হোসেন রোডের ঝাউতলা রেল স্টেশন এলাকায় যেতে চোখে ধরা পড়ল ভিন্ন দৃশ্য। একটি পিক আপের পেছন পেছন দৌড়াচ্ছে এক যুবক। গাড়িটির গতিও সীমিত। রেল লাইন পার হয়ে গাড়িটি গিয়ে থামে পুলিশ বক্সের পাশেই। চালকের পাশে থাকা এক ব্যক্তি নামতেই তাকে ঘিরে ধরে জনাকয়েক যুবক। চলে দর কষাকষি। একসময় কাঙ্ক্ষিত দাম দেওয়া ব্যক্তিকে দেওয়া হয় গাড়ি থেকে পণ্য নামানোর অনুমতি।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে প্রতিদিন শাপলা ফুল ও বিভিন্ন শাক নিয়ে আসেন ব্যবসায়ীরা। স্থানীয়দের কাছে বিক্রি করেন সেগুলো।

সাদা শাপলার স্তূপের পাশে দাঁড়িয়ে জুনাইদ হোসেন বাবু নামের একজন ব্যবসায়ী। ১০ বছর ধরে তিনি মামার সঙ্গে এখানে শাপলা কেনা-বেচায় জড়িত। তিনি বলেন, ‘প্রতিদিন রাত ১২ টা থেকে ১ টার মধ্যে চকরিয়া থেকে শাপলা বোঝাই গাড়ি আসে। আমরা প্রতি জোড়া শাপলা ২৮-৩০ টাকা দরে কিনি। একটি গাড়িতে ৬০০-৬৫০ জোড়া শাপলা থাকে। ভোরে বিভিন্ন সবজির দোকানদার ও ভ্যানগাড়িওয়ালা কিনতে আসে। তাদের কাছে ৩৫ টাকা দরে বিক্রি করি। রাত ১২ থেকে ভোর ৬টা পর্যন্ত আমাদের কাজ। রাতে কামাই করে দিনে ঘুমাই।’

চকরিয়া থেকে আসা শাপলা বিক্রেতা রফিকুজ্জামান বলেন, ‘বিভিন্ন মানুষ থেকে শাপলা সংগ্রহ করি। প্রতি জোড়া শাপলা ১৮-১৫ টাকায় কিনে সেগুলো চট্টগ্রাম শহরের বিভিন্ন বাজারে পাইকারি দরে বেচি।’

আকবরশাহ থেকে শাপলা কিনতে আসা মঈন উদ্দিন বলেন, ‘ভোরে এসে এখান থেকে প্রতিদিন কম দামে শাপলা ও কিনে নিই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত