
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সকল লেখা

নিখোঁজের এক দিন পর করতোয়া নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তামীম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন...

মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।

পালায় না বলে বড়াই করে চুপচাপ পালিয়ে গেল শেখের বেটি: সমাজকল্যাণমন্ত্রী
ক্ষমতা নিয়ে দম্ভ না করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, ‘যারা খুব বড়াই করত—অমুকের (শেখের) বেটি পালায় না, কিন্তু দেখা গেল, চুপচাপ পালিয়ে গেল। তাই ক্ষমতা নিয়ে বড়াই করতে নেই। বড়াই করলে তার পতন কেমন হয়, ২০২৪ সালের ৩৬-এ জুলাই মানুষ তা দেখেছে। ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ।’

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে চুরির প্রস্তুতির অভিযোগে গণপিটুনিতে হীরা মিয়া (৩৫) নামে এক যুবক মারা গেছেন। রোববার (১৪ জুন) উপজেলার পুটিমারা ইউনিয়নের শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে। নিহত হীরা মিয়া একই ইউনিয়নের জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

বিএনপির জনসভা: আবারও ‘ধানমানব’সেজে অপেক্ষা
বিএনপির প্রতি ভালোবাসা আর দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষায় আবারও ‘ধানমানব’ সেজেছেন মো. খাদেমুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভায় খাদেমুল শরীরে ধান বেঁধে হাজির হন। সভায়অনেকেরই নজর কাড়েন তিনি।

নবাবগঞ্জে পরীক্ষা ছাড়া পশু জবাই না করার নির্দেশ
দিনাজপুরের নবাবগঞ্জে গবাদিপশুবাহিত তড়কা (অ্যানথ্রাক্স) রোগের বিস্তার রোধে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া জবাই না করতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

নবাবগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ৩
গত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।

এসএসসির ফল প্রকাশের দিন বিষপানে শিক্ষার্থীর মৃত্যু
রিতার মা অসুস্থ থাকায় দুইদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এমতাবস্থায় রিতা বাসায় একা ছিল। দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পায়। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে রিতা।

নবাবগঞ্জে পুলিশ তদন্তকেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালাল আসামি
দিনাজপুরের নবাবগঞ্জের এক পুলিশ তদন্তকেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে মো. রয়েল (৩৫) নামে এক আসামি পালিয়েছেন। গত রোববার ভোর ৫টার দিকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দিনাজপুরের স্বপ্নপুরীতে ২য় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা
দিনাজপুরের নবাবগঞ্জে চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরীতে দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এতে চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা ৫৫টি প্রাণীর মধ্যে ৫১টি সরিয়ে নেওয়া হয়েছে।

অস্ত্র-গুলিসহ সাবেক এমপির গরুর খামারের শ্রমিক গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

জুলাই-আগস্ট আন্দোলনে গুলিতে নিহত আশিকুলের মরদেহ কবর থেকে উত্তোলন
দিনাজপুরের নবাবগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত আশিকুল ইসলামের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থান থেকে আশিকুলের লাশ তোলা হয়।

২০২২ সালে ছাত্রলীগের ৩ জনকে হত্যা, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ৪
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদা গ্রামে এই সংঘর্ষ হয়।

বনের গাছ কেটে চাষাবাদের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ১
দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের সৃজিত গাছ কেটে জমি দখলের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
