
নওশাদ জামিল
নওশাদ জামিল
সকল লেখা

মাংসের মৌতাত
ঘুমের ভেতর থেকে উঠে এসে আমাকে বিড়বিড় করে প্রশ্ন ছুড়ে দেয় শায়লা। মুখটি তার স্পষ্ট নয়। ছায়া ছায়া, কুয়াশাময়। মধ্য জানুয়ারির ভোররাত্রি। চারদিকে ঘন শীত, শিরশিরে কুয়াশা। প্রকৃতি থেকে বিদায় নেওয়ার আগে শীত প্রবল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল;

বঙ্গবন্ধু পরিবারের অজানা অধ্যায়
শতাব্দীর পর শতাব্দী পরাধীন ছিল বাঙালি জাতি, গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি অর্জন করেছে রক্তভেজা লাল-সবুজের পতাকা, প্রতিষ্ঠা করেছে নিজস্ব ভূখণ্ড ও মানচিত্র। এ অর্জনের প্রধান কান্ডারি, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বিজয় একসূত্রেই গাঁ

আড্ডায় ও কবিতায় সৌমিত্র চট্টোপাধ্যায়
সেই দিনের কথা, সেই সকালের কথা মাঝেমধ্যেই জ্বলজ্বল করে মনে। সেদিন ছিল শুক্রবার, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর। সকাল সাড়ে ১০টায় আসার কথা তাঁর। তবে এর আগেই আমরা উপস্থিত হয়েছিলাম রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সেমিনার হলে।

হুমায়ূন আহমেদের লেখার টেকনিক ও অন্যান্য কথা
বাংলা সাহিত্যে বোধ হয় ‘হিজিবিজি’র আছে একটা ঐতিহাসিক ঘটনা, আছে গুরুত্বপূর্ণ ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর যখন লেখার ভেতর আনন্দ পাচ্ছিলেন না, ভিন্নধারার কোনো সৃষ্টিসুখের জন্য পিয়াসি, তখন লেখার খাতায় হিজিবিজি নানা কিছু কাটাকুটি করতেন মনের খেয়ালে। একদিন হঠাৎ...

‘হুমায়ূন কখনো কারও পরামর্শ নিয়ে চলত না’
আপনার বড় ভাই হুমায়ূন আহমেদকে নিয়ে বিভিন্ন জায়গায় লিখেছেন। বিভিন্ন আলোচনা-বক্তব্যে বলেছেন তাঁর কথা। হুমায়ূন সম্পর্ক এমন কিছু জানতে চাই, যা আগে কখনো বলেননি, কিংবা কোথাও লেখেননি। আপনি একদম শুরুতেই কঠিন প্রশ্ন করেছেন। হা হা হা! নতুন কথা কী আর বলব! অবশ্য একটা মজার কথা বলতে পারি। সেটা অনেকের কাছেই নতুন কথ

যেমন ছিল কিশোর সাকিব
ছোটবেলায় তার ডাকনাম ছিল ফয়সাল। এ নামেই এখনো তাকে ডাকেন মা-বাবা। বাবা মাশরুর রেজা ফুটবলার, রীতিমতো ফুটবলপাগল মানুষ। বাবার ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হাসান। বন্ধুর সঙ্গে মিলিয়ে বাবা ফয়সালের নাম রাখলেন। কী নাম জানো? সাকিব আল হাসান। হ্যাঁ, তোমাদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। আজ তার গল্প বলব। গল্প না, এটা এ

যে কারণে সাহিত্যে নোবেল পেলেন ফরাসি আনি এরনো
এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি ভাষার কথাসাহিত্যিক আনি এরনো। এবারের আলোচনায় একদম সামনের দিকে ছিল তাঁর নাম। ফলে কেউ কেউ বিস্মিত হলেও অনেক সাহিত্যবোদ্ধা অবাক হননি। সারা বিশ্বে পরিচিত অনেক লেখককে নিয়ে জল্পনা থাকলেও সুইডিশ একাডেমি ‘যোগ্য’ ব্যক্তিত্বকে পুরস্কার দিয়েছেন বলে জানান তাঁরা।

বাংলাদেশকে ভিন্ন রসায়নে দেখাতে চাই: ফিরোজ মাহমুদ
আমি সব সময়ই নিজেকে বাংলাদেশি শিল্পী পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশ আমার জন্মভূমি। এখানেই আমার শৈশব, কৈশোর ও বেড়ে ওঠা। এখানেই চিত্রকলা নিয়ে নব্বইয়ের দশকে চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা। তারপর চিত্রকলা নিয়ে উচ্চতর পড়াশোনা জাপান, নেদারল্যান্ডস ও আমেরিকায়।

রবীন্দ্রনাথকে নতুন করে ব্যাখ্যার সুযোগ রয়েছে
প্রথমেই বলি, যেকোনো শিল্পকর্ম বহুমাত্রিক ব্যাখ্যার দাবিদার। একধরনের ব্যাখ্যা পাওয়া যায় পাঠ্যপুস্তকে, যাকে প্রথাগত বলা যায়। একাডেমিক চর্চায় মাঝেমধ্যে নতুন ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু বেশির ভাগ একাডেমিক চর্চাই ঘুরেফিরে একই কথা বলে। ৭০-৮০ বছর ধরে চিন্তার জগতে নানা আলোড়ন সৃষ্টি হচ্ছে। এক-দুই দশক পর পরই ন
