
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখার অভিযোগ, স্বামী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীনগর হঠাৎপাড়া গ্রামে স্ত্রী মোছা. নাসিমা বেগমকে (৪৫) হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাণীনগর...

রাতে বাড়ি থেকে বেরিয়ে সকালে আমবাগানে মিলল যুবকের লাশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে শিহাব আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শিহাব। শনিবার বিকেলে স্থানীয়রা আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়...

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চাকরি হারালেন শিক্ষিকা
অনুমতি ছাড়া কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মুসলেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

নির্যাতনে টিকতে না পেরে ধরা দিয়ে ফিরল ১৭ বাংলাদেশি
দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছিলেন। সম্প্রিত তাদের ওপর অকথ্য নির্যাতন করা হয় বলে তাদের দাবি। তাই নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে ধরা দেন ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ জনকে বাংলাদেশে পুশইন করে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ...

সেই মাঠেই শুরু হলো বাণিজ্য মেলা
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শত বিতর্কের মধ্যেও খেলার মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল

হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে ভাঙচুরের অভিযোগ কনসালট্যান্টের বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ও ভারতের স্থানীয় অধিবাসীদের মধ্যে সংঘর্ষের পর বিজিবি–বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দেশ সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সম্মত হয়েছে। তবে পতাকা বৈঠকের পরেও আতঙ্ক কাটেনি সীমান্তবর্তী এলাকার মানুষজনের মধ্যে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া আপাতত বন্ধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে তৃতীয়বারের মতো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে...

এখনো হাটের জায়গা দখলের চেষ্টা সাবেক মন্ত্রীর লোকদের
২০ বছর আগে থেকেই সরকারি হাট হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ভেরেন্ডী হাট পেরিফেরিভুক্ত হয়। সদর ইউনিয়নের বেনীপুর মৌজার ৩ নম্বর খতিয়ানে ২২৪ নম্বর দাগে ১ দশমিক ২৯ একর জমি ভেরেন্ডী হাট হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে হাটের জায়গার দাম ৫ কোটি টাকার ওপরে।

চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে।

চাঁপাইনবাবগঞ্জে ‘রোদে শুকাতে দেওয়া ককটেল’ বিস্ফোরণে যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হাফিজুর রহমান সুরুজ (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ, জেলার খবর, আহত, ককটেল

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের ফুলতলা ও গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রহিম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার এখলাসপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আইনাল হকের ছেলে।
