
শত বিতর্কের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামেই শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং মেলা আয়োজক কমিটির সদস্যরা।
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘১০ মে থেকে ১০ জুন পর্যন্ত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে। এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে সুলভ মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন। সেই নির্দেশনা সব দোকানদারকে দেওয়া হয়েছে। এ জেলার পণ্য ছাড়াও অন্য জেলার পণ্য চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ মানুষের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।’

আব্দুল ওয়াহেদ আরও বলেন, ‘মেলা শেষে খেলার মাঠের চিত্র আমরা পরিবর্তন করে দেব। এটা আমরা এজন্য করব যে যাতে পরবর্তী সময়ে এই মাঠটি পেতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। আর জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের সিকিউরিটি জমা আছে। আমরা এটা ঠিক না করে দিলে টাকা ফেরত পাব না।’
মেলা উদ্বোধনের সময় জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘খেলাধুলার জন্য আমাদের পৃষ্ঠপোষকতা অবশ্যই করতে হবে। পাশাপাশি দেশীয় শিল্পপণ্যের বিকাশ ঘটানোর জন্য এই টাইপের প্রচার এবং প্রসার ঘটাতে হবে।’
এর আগে গত ২৯ এপ্রিল আজকের পত্রিকায় ‘স্টেডিয়ামের মাঠ খুঁড়ে মাসব্যাপী মেলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সমালোচনার মধ্যেই মেলা শুরু হলো।

ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের চিকিৎসা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
২১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের হিসাবরক্ষক অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, পূজার চাঁদার টাকা, নগদ টাকা ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
২২ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে মাঝে মাঝেই একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে অপর গ্যাংয়ের দ্বন্দ্ব, মারামারি সংবাদের শিরোনাম হয়ে উঠছে। আবার কখনো কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত, নিহত হওয়ার ঘটনাও সংবাদে উঠে আসছে। এমনি পরিস্থিতিতে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ
৩০ মিনিট আগে