
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ও ভারতের স্থানীয় অধিবাসীদের মধ্যে সংঘর্ষের পর বিজিবি–বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দেশ সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সম্মত হয়েছে। তবে পতাকা বৈঠকের পরেও আতঙ্ক কাটেনি সীমান্তবর্তী এলাকার মানুষজনের মধ্যে।
এর আগে আজ (শনিবার) সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম তুলতে যায় স্থানীয়রা। তখন কিছু ভারতীয় নাগরিকেরা এসে বাধা দেয় এবং কয়েকটি আমগাছ কেটে ফেলে। এ নিয়ে দুই দেশের অধিবাসীদের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া।
খবর পেয়ে সীমান্ত এলাকায় ছুটে যায় স্থানীয় বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক। এর মধ্যেই ভারতের নাগরিকেরা বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু আমগাছ কেটে ফেলে। এরপর বাংলাদেশিরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে ভারতীয় নাগরিকেরা তীর–ধনুক–হাঁসুয়া কাতা নিয়ে হামলা চালায়।
এ সময় বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড গ্রেনেডভর্তি টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় বিএসএফ সদস্যরা বেশ কিছু গাড়ি নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছে। তাদের পেছনে হাজার খানিক নাগরিক অবস্থান করছে। এ সময় শূন্য লাইনে অবস্থান করা কয়েকজন বিএসএফ সদস্যের হাতেও বোমা ও সাউন্ড গ্রেনেড দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় বিজিবি।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, শনিবার বেলা ১১টার দিকে কয়েকজন বাংলাদেশি কৃষক গমখেতে পানি দিতে গেলে ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন বাংলাদেশি আহত হন।
সানাউল নামে আরেক যুবক জানান, সম্প্রতি ভারতীয় বিএসএফ সদস্যরা তাঁদের নাগরিকদের নিয়ে প্রায় সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হামলা ও ফসলের ক্ষতি করে আসছে। আবার বাধা দিতে গেলে উল্টো হামলা চালাচ্ছে বিএসএফ ও তাদের জনগণ।
জানতে চাইলে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে উভয় দেশ সম্মত হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে মার্দাশা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার এজাহার সিকদারের আকাশমণিগাছের বাগানের ভেতরে কয়েক ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ তিনজনকে আটক করে।
১১ মিনিট আগে
ব্রিজটি ঢালাইয়ের জন্য সম্প্রতি উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদ ১ লাখ টাকা বরাদ্দ দেয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লাকে। এ ছাড়া ব্রিজের সুফলভোগীদের কাছ থেকে ইউপি সদস্য সোহেল মোল্লা ব্রিজ দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কদমহাটা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানু গোপাল রায়কে অবসরজনিত বিদায়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সম্মান জানালেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। বিদায় অনুষ্ঠানের পর তাঁকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে আলমাছ সৌদি আরবে পাড়ি জমান। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তাঁর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আলমাছের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
২ ঘণ্টা আগে