
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সকল লেখা

চাঁদা না পেয়ে মারধর, মামলা করায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলায় আহত ২
বরিশালের গৌরনদীতে চাঁদা দাবির অভিযোগে হামলার ঘটনায় মামলা করায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ওই মুক্তিযোদ্ধা ও তাঁর ছেলের বউকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা...

গৌরনদীতে ৪০০০ ইয়াবাসহ দুই সহোদর আটক
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের বন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
বরিশালের গৌরনদীতে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছেন।

ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন, ইজিবাইকের ধাক্কায় মৃত্যু মুসল্লির
বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম মীর (৬৫) নামের আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ১০ দিনেও গ্রেপ্তার হয়নি, থানার সামনে মানববন্ধন
বরিশালে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামিকে ১০ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।

খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত
সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ অপচয়ের অভিযোগ যেখানে প্রায়ই ওঠে, সেখানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন। ১০ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে শেষ করে অব্যয়িত ৭৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত ১০
বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন, গৌরনদীতে যুবকের কারাদণ্ড
বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন এবং মাদক সেবনের অভিযোগে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম
বরিশালের গৌরনদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর তাঁকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। বর্তমানে আহত যুবক আরিফ আকন (২৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে....

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাটাজোর এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা বাস ভাঙচুর করে এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

গৌরনদীতে মহিসখোলা বিলে অবৈধ বাঁধ অপসারণ, কৃষকের স্বস্তি
গৌরনদী উপজেলার মহিসখোলা বিল এলাকায় অবৈধভাবে নির্মিত একটি বাঁধ অপসারণ করেছে প্রশাসন। আজ রোববার উপজেলায় মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নের সংযোগস্থল মহিসখোলা বিলে এই অভিযান পরিচালনা করা হয়।

ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
নিরাপদ মহাসড়কের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে বেশ কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

গৌরনদীতে সাংবাদিককে হত্যার হুমকি: প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া মানে শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়া। তাঁরা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা আরও বলেন, দেশে অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনায় বিচার

পুলিশ দেখে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি
বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের অভিযানের সময় ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েন সানোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত ও আহত ৪
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
