
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সকল লেখা

‘জীবনের গল্প বাকি আছে অল্প’—পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বিএনপি নেতার মৃত্যু
৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি পোস্ট দিয়েছিলেন বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন (৫১)। সেই পোস্ট দেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক-হেলপারের
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বরিশালের গৌরনদী উপজেলার ৯ নম্বর পূর্ব কাসেমাবাদ এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মঞ্জু বেপারী নামের এক ভ্যানচালককে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মঞ্জু ওই এলাকার রশিদ বেপারীর ছেলে।

গৌরনদীতে গণঅধিকারের অফিস ভাঙচুরের অভিযোগ
গৌরনদী বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও তালাবদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সংগঠনের এক নেতা। এর আগে গতকাল রোববার উপজেলার উত্তর বিজয়পুর গয়নাঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী ভূমি অফিসের ২ কর্মকর্তাকে মারধর
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে ভূমি সহকারী কর্মকর্তাসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট করা হয় বলে জানা গেছে।

পৌর বিএনপির সাবেক নেতাকে প্রাণনাশের হুমকি, জেলা বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
বরিশালের গৌরনদী পৌর বিএনপি সাবেক নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে...

গৌরনদীতে আ.লীগ নেতাকে তুলে নিয়ে মারধর
বরিশালের গৌরনদী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদীতে চাঁদাবাজির মামলায় বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৪
বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গৌরনদীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষে মা-ছেলে নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ঢাকাগামী যমুনা পরিবহনের চাপায় মাহেন্দ্রের যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মাহেন্দ্রের আরও ৯ যাত্রী। আজ রোববার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গৌরনদী পৌরসভা উপনির্বাচনে কেন্দ্রে আসতে বাধা, হামলায় আহত ১০
বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার সকালে বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

গৌরনদীতে ট্রাকের চাপায় নিহত ২
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বরিশালগামী ট্রাকচাপায় এক ভ্যানচালক ও এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদীতে পরাজিত প্রার্থীর ১৩ সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে জখম
বরিশালের গৌরনদীতে উপজেলা পরিষদের নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক স্থানে পরাজিত প্রার্থীর ১৩ কর্মী-সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকেরা এসব হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গৌরনদীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। আজ শুক্রবার আহত উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের স্ত্রী ও আহত ইউপি চেয়ারম্যান সৈকত গুহর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

গৌরনদী উপজেলা নির্বাচন: আ.লীগের দুপক্ষে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ জখম ৫
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

যুবদল নেতাকে পিটিয়ে জখম, অভিযোগ যুবলীগের বিরুদ্ধে
বরিশালের গৌরনদী উপজেলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে যুবদলের নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ঈদের পর দিন টরকী বন্দরে এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। গতকাল মঙ্গলবার রাতে খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
