
খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
সকল লেখা

নিঃসন্তান হওয়ার যন্ত্রণাও সালমান শাহর আত্মহত্যার কারণ
ইমন (সালমান শাহর ডাকনাম) শাবনূরকে নিয়ে গোপনে ভারতে গেছেন। খবরটা চট্টগ্রামে বসেই পান সালমানের স্ত্রী সামিরা। সঙ্গে সঙ্গে ঢাকায় চলে আসেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সামিরা জানিয়েছেন, ভারত থেকে ফেরার দুই সপ্তাহের মধ্যে আবারও শাবনূরের সঙ্গে সিঙ্গাপুরে যান

সালমানের সঙ্গে শাবনূরের গোপন ভারত সফর
ঘুম থেকে উঠেই গৃহকর্মী মনোয়ারার কাছে পানি চাইলেন সালমান শাহ। কলবেল বাজল। নিজেই দরজা খুলে দিলেন। বাইরে মালি জাকির। তিন মাসের বেতন পাওনা ছিল তাঁর। টাকাটা চাইলে কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যান সালমান। ইন্টারকমে দারোয়ানকে ফোন করে বলে দেন, বাসায় যেন কাউকে ঢুকতে দেওয়া না হয়। বেডরুমের দরজার সামনে অনেকক্ষণ

সারা রাত সালমানের বাসায় ছিলেন শাবনূর
মর্গের ট্রলিতে যে মরদেহ শুইয়ে রাখা, তার গায়ে হলুদ গেঞ্জি, ডোরাকাটা হাফপ্যান্ট। বয়স আনুমানিক ২৫ বছর। গায়ের রং ফরসা। চোখ বন্ধ, মুখ বন্ধ। দুই হাত শরীরের সঙ্গে লম্বালম্বি, হাতের আঙুলের নখ নীল। গলায় দুই কানের লতির নিচে ঘাড় বরাবর একটি অর্ধচন্দ্রাকৃতির গাঢ় কালো দাগ। বুকের বাঁ পাশে নিচে আরেকটি কালো দাগ। পুর

মহানায়কের উত্তম মন্ত্র
উত্তমকুমার ছিলেন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। তাই সংসার চালানোর দায়িত্ব তুলে নিতে হয়েছিল কাঁধে। তখনো অভিনয় করে সংসার চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতা পোর্ট কমিশনারসে অল্প বেতনে কেরানির চাকরি করতেন। সঙ্গে চলছিল মঞ্চে অভিনয়। ‘মায়াডোর’ নামের এক হিন্দি সিনেমা দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। তবে

নতুন করে মৃণালকে দেখা
পরিচালক মৃণাল সেনের জন্মবার্ষিকী আজ। ফরিদপুরে জন্ম তাঁর। দেশভাগের আগে আগে চলে যান কলকাতায়। নতুন দেশ, বিচিত্র পরিবেশ আর টিকে থাকার সংগ্রামের ভেতর দিয়ে তিনি হয়ে উঠেছেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা নির্মাতা। মৃণালের জন্মশতবার্ষিকীতে তাঁকে ট্রিবিউট করে ‘চালচিত্র এখন’ বানিয়েছেন অভিনেতা-গায়ক-নির্মাতা অঞ্জন

কোক স্টুডিও বাংলার গান নিয়ে বিতর্ক
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’ প্রকাশ পেয়েছে গত শুক্রবার। আরিফ দেওয়ান, সাগর দেওয়ান ও আলী হাসানের গাওয়া গানটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। গতকাল পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে ৪৮ লাখের বেশি। তবে জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে গানটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ গানের মূল রচয়

লাপাতা লেডিস: আলোচনায় বউ হারানোর গল্প
‘লাপাতা লেডিস’ সিনেমার প্রেক্ষাপট ভারতের নির্মল প্রদেশ নামের এক কাল্পনিক স্থান। ২০০১ সাল। তখনো প্রযুক্তি এতটা গ্রাস করেনি সমাজকে। সূর্যমুখী গ্রামের দরিদ্র পরিবারের সদ্য বিবাহিত যুবক দীপক (স্পর্শ শ্রীবাস্তব) বউ ফুলকুমারীকে (নিতানশি গোয়েল) নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। ট্রেনের বগিতে তারা দেখতে পায় আরও

তারকাদের দিয়ে নাটকীয় প্রচারণা
পণ্যের প্রচারণায় নাটকীয়তা বা গুজবের কাটতি সব সময় বেশি। কথায় আছে, আলোর চেয়ে দ্রুতগতি নিয়ে ছড়িয়ে পড়ে গুজব, পৌঁছে যায় এ-কান থেকে ও-কানে। সোশ্যাল মিডিয়ার এই মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। বিনোদন দুনিয়ায় মিথ্যাকে হাতিয়ার করার প্রবণতা সব সময়ই ছিল। সিনেমা হিট

স্মরণে সত্যজিৎ রায়: পথের পাঁচালীর অন্দরের অজানা কথা
‘পথের পাঁচালী’ সিনেমার শুটিং হয়েছিল আড়াই বছর ধরে। এই দীর্ঘ সময়ে রোজ যে শুটিং হয়েছে, তা নয়। তখনো সত্যজিৎ রায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে চাকরি করেন। অধিকাংশ শুটিং হতো ছুটির দিনে বা অফিস থেকে ছুটি নিয়ে। এর সঙ্গে ছিল অর্থাভাব।

বাংলাদেশের সিনেমায় শর্মিলা ঠাকুরসহ ভারতের ১৮ শিল্পী
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে জানুয়ারি মাসে ঢাকা ঘুরে গেছেন ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উৎসবের উদ্বোধন করেছিলেন তিনি। বিচারকের দায়িত্বও পালন করেছেন। আবারও ঢাকায় পা রাখবেন শর্মিলা। তবে এবার চলচ্চিত্র উৎসবে যোগ দিতে নয়, চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের

রক্তস্নাত বলিউডে জীবনের গল্প
এল সি ডি অর্থাৎ লাফ, ক্রাই, ড্রামা—এই নিয়ে রাজকুমার হিরানির সিনেমা। এমন কোনো দৃশ্য হিরানি চিত্রনাট্যে রাখতে চান না, যেটা হাসাচ্ছে না, কাঁদাচ্ছে না কিংবা ন্যূনতম নাটকীয়তা তৈরি করছে না। এভাবেই তিনি তুলে আনেন সমাজের এমন কিছু সমস্যা, যা নিয়ে সিনেমা বানানোর কথা কম লোকই ভাবেন।

উদ্বেগের কারণ ডিপফেক: সরব হয়েছেন তারকারা
বিনোদন দুনিয়ায় নতুনভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডিপফেক। তারকাদের ছবি ও ভিডিও কারসাজি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। এতটা সূক্ষ্মভাবে এসব তৈরি করা হচ্ছে যে, বেশির ভাগ ক্ষেত্রে আসল-নকলের পার্থক্য করা কঠিন। প্রযুক্তির এই অপব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন দেশ-বিদেশের তারকারা।

ইতি চিত্রা: সহজ গল্পের দারুণ নির্মাণ
গ্রামের গল্প। প্রেমের গল্প। এর সঙ্গে যোগ হয়েছে নব্বইয়ের দশক। প্রায় তিন দশকের অতীত থেকে ‘ইতি চিত্রা’র কাহিনি তুলে এনেছেন নির্মাতা অনিক। গল্প যখন উল্টো দিকে হাঁটে, তখন তার অনুষঙ্গও বদলে যায়। ফলে চরিত্রদের হাতে স্মার্টফোন নেই, সার্বক্ষণিক যোগাযোগ নেই। আছে শুধু অপেক্ষা। লোকচক্ষু এড়িয়ে প্রিয় মানুষটির মুখ

খুফিয়ায় ঝলমলে বাঁধন
সিনেমার শুরুতে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর জ্বলজ্বল করছে সাদা হরফের কয়েকটি লাইন। সেখানেই লুকিয়ে আছে ‘খুফিয়া’র সারমর্ম। গল্পের গভীরে ঢোকার আগে নির্মাতা বিশাল ভরদ্বাজ টেনেছেন কারগিল যুদ্ধের প্রসঙ্গ। ১৯৯৯ সালের জুলাইয়ে কাগজ-কলমে কারগিল যুদ্ধ শেষ হলেও লড়াইটা তীব্র হয়ে ওঠে দুই দেশের গোয়েন্দা সংস্থার অভ্যন্ত

‘অন্তর্জাল’: বিষয় নতুন আদলটা পুরোনো
সকাল থেকে গ্রিন ব্যাংকের কাউন্টার ও এটিএম বুথের সামনে দীর্ঘ লাইন। কারণ, ব্যাংকের সার্ভারে গন্ডগোল দেখা দিয়েছে। লেনদেন বন্ধ। সবার ব্যালান্স শূন্য। এ নিয়ে জনরোষ চরমে। তদন্তে নামে সিআইডি। দৃশ্যে হাজির হয় সিকিউরিটি স্পেশালিস্ট নিশাত (মিম)। সে খুঁজে বের করে, হ্যাকাররা ব্যাংকের সার্ভার ওভারল্যাপ করে ফলস ই

জওয়ান–এর পরতে পরতে রাজনৈতিক বার্তা, কণ্ঠে জনতার জয়গান
জওয়ানের গল্প এখানে এসে অন্য বাঁক নেয়। একটা পুরোদস্তুর মসলাদার বাণিজ্যিক সিনেমা এখানে এসে হয়ে ওঠে প্রচণ্ড রাজনৈতিক। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় শাহরুখ বলেছিলেন, ‘ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অব কমনম্যান’। জওয়ানেও তিনি ভরসা রাখলেন সেই ‘কমনম্যান’দের ওপর।
