Ajker Patrika
Add

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

সকল লেখা
কুষ্টিয়ায় ‘গলা কেটে বৃদ্ধের আত্মহত্যা’

কুষ্টিয়ায় ‘গলা কেটে বৃদ্ধের আত্মহত্যা’

কুষ্টিয়ায় ছুরি দিয়ে নিজের গলা কেটে খন্দকার মাহে আলম (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

২৩ অক্টোবর ২০২৪
বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের সবার মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের সবার মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুতায়িত হয়ে একটি পরিবারের সবাই মারা গেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে। আজ বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছে। তাকে কুষ্ট

২৩ অক্টোবর ২০২৪
সড়কের পিকআপ ভ্যান ঢুকল বসতঘরে, একটুর জন্য রক্ষা পেলেন যুবক

সড়কের পিকআপ ভ্যান ঢুকল বসতঘরে, একটুর জন্য রক্ষা পেলেন যুবক

কুষ্টিয়ার মিরপুরে ফাঁকা ড্রামভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়েছে। এতে একটুর জন্য রক্ষা পেয়েছেন ঘরে ঘুমিয়ে থাকা নাহিদ নামের এক যুবক। গতকাল রোববার রাতে মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চালক পালিয়ে গেছেন। 

২১ অক্টোবর ২০২৪
‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’

‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’

আনুষ্ঠানিকভাবে শেষ হলো অসাম্প্রদায়িকতার প্রতীক ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান দিবস। সাঁইজির প্রতি যথাযথ সম্মান ও ভাব প্রদান করে নিজ নিজ গন্তব্যে ফিরছেন বাউল, সাধক ও ভক্তরা। 

২০ অক্টোবর ২০২৪
মেয়ে সঙ্গী ও নেশাদ্রব্য দিয়ে লালনের ভাবধারা বিচ্যুতি করা হয়েছে: ফরহাদ মজহার 

মেয়ে সঙ্গী ও নেশাদ্রব্য দিয়ে লালনের ভাবধারা বিচ্যুতি করা হয়েছে: ফরহাদ মজহার 

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ফকির লালনের মূল জায়গা ভাবনগর। তাঁর ভক্তরা শুধু মানুষের ভজন করে, নেশার নয়। লালনের ভাবধারা যুগে যুগে মেয়ে সঙ্গী ও নেশা দ্রব্য দিয়ে বিচ্যুতি করা হয়েছে। ভুল ধারণা থেকে মুক্ত হতে হবে। লালনের চর্চা সঠিকভাবে করতে নেশা হবে ভাবের, নেশা প্রজ্ঞার, নেশা হবে মানবতার। 

১৯ অক্টোবর ২০২৪
আ.লীগ নেতার বালুর ঘাট ভাগাভাগি নিয়ে দুই বিএনপি নেতা বহিষ্কার

আ.লীগ নেতার বালুর ঘাট ভাগাভাগি নিয়ে দুই বিএনপি নেতা বহিষ্কার

কুষ্টিয়ায় গড়াই নদে আওয়ামী লীগ নেতার ইজারা নেওয়া বালুর ঘাট ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনায় ওয়ার্ড বিএনপির দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি। এ ছাড়া ওই ওয়ার্ডে বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

১৭ অক্টোবর ২০২৪
লালন ছিলেন বৈষম্যবিরোধী: উপদেষ্টা ফরিদা আখতার

লালন ছিলেন বৈষম্যবিরোধী: উপদেষ্টা ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফকির লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী। তিনি (লালন) ১৩৪ বছর আগেই সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলে গেছেন। আজ বৃহস্পতিবার রাতে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭ অক্টোবর ২০২৪
অস্ত্রের মুখে আ.লীগ নেতার খামারের ৭টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

অস্ত্রের মুখে আ.লীগ নেতার খামারের ৭টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

অস্ত্রের মুখে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতার খামার থেকে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ব্যাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। 

১৭ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ায় ছাত্র আন্দোলনে নিহত, লাশ তুলতে দিল না ২ পরিবার

কুষ্টিয়ায় ছাত্র আন্দোলনে নিহত, লাশ তুলতে দিল না ২ পরিবার

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুরুজ আলী বাবুর লাশ ময়নাতদন্তের জন্য তুলতে দেয়নি পরিবার। একই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত আরেকজন আশরাফুল ইসলামের লাশও ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে না দেওয়ায় ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

০৯ অক্টোবর ২০২৪
৪ শিশুকে চাপা দেওয়া গাড়ির গতিবেগ ৯৫ কিমি, চালকের চোখে ছিল ঘুম

৪ শিশুকে চাপা দেওয়া গাড়ির গতিবেগ ৯৫ কিমি, চালকের চোখে ছিল ঘুম

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহতের ঘটনায় মাইক্রোবাসচালক কাবের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, প্রায় ১০ ঘণ্টা টানা গাড়ি চালানোর কারণে তিনি ক্লান্ত ছিলেন। তাঁর চোখে ঘুম ছিল। 

০৯ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ায় পদ্মা থেকে বালু তোলার সময় দুর্বৃত্তের গুলিতে আহত ২ 

কুষ্টিয়ায় পদ্মা থেকে বালু তোলার সময় দুর্বৃত্তের গুলিতে আহত ২ 

কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালু তোলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। 

০৮ অক্টোবর ২০২৪
কুষ্টিয়া সেন্ট্রাল কলেজে যোগ দিতে গিয়ে ‘লাঞ্ছিত’ অধ্যক্ষ, কক্ষে তালা

কুষ্টিয়া সেন্ট্রাল কলেজে যোগ দিতে গিয়ে ‘লাঞ্ছিত’ অধ্যক্ষ, কক্ষে তালা

কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের নবাগত অধ্যক্ষ মোসলেম উদ্দিন কলেজে যোগ দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 

০৭ অক্টোবর ২০২৪
আবরার হত্যার ৫ বছর: ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন মা

আবরার হত্যার ৫ বছর: ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন মা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। পাঁচ বছর ধরে আবরারের বিভিন্ন স্মৃতি আঁকড়ে রেখেছে পরিবার। 

০৭ অক্টোবর ২০২৪
বিএনপির কর্মী হত্যা মামলায় সাবেক এমপি আব্দুর রউফের জামিন নামঞ্জুর

বিএনপির কর্মী হত্যা মামলায় সাবেক এমপি আব্দুর রউফের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় বিএনপির কর্মী সুজন মালিথা (৪৫) হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার সাবেক এমপি আব্দুর রউফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। আজ রউফের আইনজী

০৩ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ায় কলেজছাত্রকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

কুষ্টিয়ায় কলেজছাত্রকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

কুষ্টিয়া শহরের একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

০২ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ায় রশিদিয়া দরবার শরিফ ভাঙচুর-অগ্নিসংযোগ

কুষ্টিয়ায় রশিদিয়া দরবার শরিফ ভাঙচুর-অগ্নিসংযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নে রশিদিয়া দরবার শরিফে হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুরের পর ওই দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়

৩০ সেপ্টেম্বর ২০২৪