
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
সকল লেখা

নাফ নদ থেকে আটক ২ কিশোরকে ফেরত দিল আরাকান আর্মি
মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশের দুই কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার আরাকান আর্মি ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ঈদগাঁও বনে হাতি শাবকের মৃত্যু
কক্সবাজারের ঈদগাঁওয়ের বনে একটি বন্য হাতি শাবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার গর্জনতলী এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

ইনানীতে নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ডিত
কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে নৌবাহিনীর জেটিটি ভেঙে গেছে। ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের চাপে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার গভীর জেটি ঘাটটি ভেঙে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সেন্ট মার্টিনে পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে দ্বীপের বাসিন্দারা। তারা সেন্ট মার্টিন নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। অন্যথায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

বঙ্গোপসাগর উত্তাল, টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় দানার প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। আজ বুধবার সারা দিন গুমোট আবহাওয়ার পর সন্ধ্যা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজার সমুদ্র উত্তাল
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

কক্সবাজারে আ.লীগ নেতার জামিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদালত ঘেরাও
বৈষম্যবিরোধী ছাত্র জনতার ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে কক্সবাজার জজ আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করে তারা।

মিয়ানমারের ২০০ টন পেঁয়াজ এল টেকনাফ বন্দরে, দাম কমার আশা
মিয়ানমার থেকে আমদানি করা আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। আমদানির ফলে দাম কমে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে বলে ব্যবসায়ীদের আশা।

কক্সবাজারে আ.লীগ সমর্থক আইনজীবীর ওপর হামলা
কক্সবাজার আদালত চত্বরে আবদুল খালেক চৌধুরী নামে আওয়ামী লীগ–সমর্থক এক জ্যেষ্ঠ আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার আদালত থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারে ৩ জন নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সমুদ্রসৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়মন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গলা টিপে তরুণকে হত্যা, ২ গোষ্ঠীর সংঘর্ষে আহত-৫
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ এমরান (১৮) নামের এক তরুণকে গলা টিপে হত্যা এবং মিয়ানমারের সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে উপজেলার কুতুপালং ২ ইস্ট ও ১৫ নম্বর ক্যাম্পে এসব ঘটনা ঘটে।

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে যুবকের মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে বসতঘর তৈরির সময় মাটি চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ এল টেকনাফ স্থলবন্দরে
স্থানীয় আমদানিকারকরা বলছেন, প্রায় ১১ মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আরও কয়েকটি ট্রলার টেকনাফে আসার পথে রয়েছে। আমদানি স্বাভাবিক হলে দেশে পেঁয়াজের দাম স্থিতিশীল হয়ে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী, ৩ দালাল আটক
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচারে জড়িত তিন দালালকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ার একটি বাড়িতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
