
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
সকল লেখা

জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ হাসর আলী নামে যুবদলের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হাসর আলী উপজেলার গাইবান্ধা ইউনিয়ন যুবদলের সদস্য।

ভারতীয় তরুণীর আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি, জামালপুরের কলেজছাত্র কারাগারে
ভারতীয় এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জের এক কলেজছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো শিক্ষার্থীর নাম মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার একটি কলেজের দ্বাদশ...

মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুই যুবককেই তাঁদের মায়ের অভিযোগের ভিত্তিতে আটক করে পুলিশ।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসলামপুরে যুবদল নেতার দলীয় পদ স্থগিত
জামালপুরের ইসলামপুরে শাহানুর রহমান পলাশ নামের এক যুবদল নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা মো. আতিকুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবদল নেতার বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ, সতর্ক করলেন ইউএনও
জামালপুরের ইসলামপুর উপজেলায় আব্দুল লতিফ মিয়া নামের এক সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগের ঘটনা নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিষয়টি নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের। এ সময় ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না

দেওয়ানগঞ্জে ২ মাদকসেবীর ছয় মাসের জেল
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন ওই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মানুষ একজন যোগ্য ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই কৃষকের মৃত্যু, আহত ৪
জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার কৃষক। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে গত রোববার এই ঘটনা ঘটে।

পুলিশের হাতে কামড় দিয়েও শেষরক্ষা হলো না বিপ্লবের
জামালপুরের ইসলামপুরে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে শেষরক্ষা হয়নি আসামি বিপ্লব শেখের (২৮)। তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গরম-ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড়, চিকিৎসক ছুটিতে থাকায় ভোগান্তি
জামালপুরের ইসলামপুরে ঠান্ডাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ঋতু পরিবর্তনে গরম-ঠান্ডা আবহাওয়ায় শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর চাপ বাড়লেও জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগ বন্ধ রয়েছে।

যুবলীগ নেতা হিরু গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ।

ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার
জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. ওয়ারেছ আলী শেখ নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

ইসলামপুরে চরাঞ্চলে বাড়ছে যমুনার পানি, ভাঙছে নদীর পাড়
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলে বেড়েই চলেছে বন্যার পানি। ইতিমধ্যে বন্যার পানিতে ডুবে গেছে ফসলি জমি। সঙ্গে হঠাৎ যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। এতে বিলীন হচ্ছে শত শত বসতভিটা।

বকশীগঞ্জে সড়ক দিয়ে ভারী যান চললেই উঠে যাচ্ছে কার্পেটিং
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দর সংযোগ সড়কের মির্ধাপাড়া চৌরাস্তা মোড় প্রশস্তকরণ কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সম্প্রতি কাজ শেষ করা এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করলেই উঠে যাচ্ছে কার্পেটিং। ওই মোড়ের দুপাশে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকাজেও অনিয়ম করা হয়েছ

সামান্য বৃষ্টিতে হাসপাতালের মূল ফটকে হাঁটুপানি, ভোগান্তিতে রোগীরা
সামান্য বৃষ্টিপাতেই জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে জমে হাঁটুপানি। অনেক সময় চত্বরজুড়ে থাকা পানি দুর্গন্ধ ছড়ায়। এতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের।

সাবেক ধর্মমন্ত্রীর শ্যালকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জামালপুর-২ (ইসলামপুর) আসনের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের চাচাতো শ্যালক ও ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ইসলামপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
