
হোসাইন জিয়াদ, চট্টগ্রাম
হোসাইন জিয়াদ, চট্টগ্রাম
সকল লেখা

খুদে সাঁতারুর বাজিমাত
বয়স মাত্র দশ বছর। কিন্তু এ বয়সেই রপ্ত করে নিয়েছেন পানি কেটে অবিশ্বাস্য গতিতে ছুটে যাওয়ার কৌশল। জাতীয় পর্যায়ে এ খুদে সাঁতারু পাঁচটি স্বর্ণপদক আর একটি ব্রোঞ্জ পদকেরও মালিক হয়েছে। জেলা পর্যায়ে ছোটখাটো অনেক অর্জন তো আছেই। গল্পটা চট্টগ্রামের ছোট্ট সাঁতারু তৌফিকের।

বেড়ানোর সাত আকর্ষণ
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়সলেক, পারকি বিচ, ওয়ার সিমেট্রি এসব তো ঘুরে ফিরে দেখেছেন অনেকেই। কিন্তু খৈইয়াছড়া ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, কমলদহ ঝরনা, সুপ্তধারা আর সহস্রধারা ঝরনায় গিয়েছেন কি? সাম্প্রতিক সময়ে এসব ঝরনা এবং সীতাকুণ্ড ও হালিশহরের সাগরপাড় ঘিরে তৈরি হয়েছে পর্যটনের নতুন সম্ভাবনা।

সাগরপাড়ে উৎসব, ইলিশের কেজি ২০০ টাকা
মৌসুমের শেষে এসে ইলিশ উৎসবে মেতেছে চট্টগ্রামের সাগরপাড়ের জেলেরা। এবারের পূর্ণিমায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জালে। জেলেরা বলছেন, ইলিশের ঝাঁক সাগরের একেবারে কিনারে চলে এসেছে। মাছ ধরতে দূর সাগরে যেতে হচ্ছে না কাউকে। কিনারে জাল ফেললেই নৌকা ভর্তি হয়ে যাচ্ছে ছোট বড় ইলিশে। তাই এখন সাগরপাড়ে পাইকারিতে সর্বনি

স্কুল খোলায় তাদের পৌষ মাস
শিক্ষাপ্রতিষ্ঠানে কখনো তাপমাত্রা মাপার যন্ত্র, কিংবা হ্যান্ড স্যানিটাইজার কিনতে হবে তা ভাবেননি শিক্ষকেরা। কিন্তু করোনা সতর্কতায় এবার শিক্ষা সামগ্রীর পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কিনতে হচ্ছে ইনফ্রা রেড থার্মাোমিটার, মাস্ক, স্যানিটাইজার, বেসিনসহ নানা রাসায়নিক সামগ্রী।

‘হঠাৎ চাহিদা বাড়লে, দামতো একটু বাড়বেই’
শিক্ষা সামগ্রীর ব্যবসায় এখন ফিরেছে চাঙাভাব। বিক্রি এতটাই বেড়েছে যে সাদা জুতো, ড্রেস, তাপমাত্রা মাপার যন্ত্রসহ নানা পণ্যের সংকট দেখা দিয়েছে বাজারে। সুযোগ বুঝে দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। দেড় বছর পর সুদিন দেখছেন এ খাতের ব্যবসায়ীরা

খুলছে না ২০ হাজার কিন্ডারগার্টেন
সারা দেশে কিন্ডারগার্টেনের সংখ্যা প্রায় ৬০ হাজার। করোনা মহামারিতে গত দেড় বছরে আর্থিক সংকটে পড়ে বন্ধ হয়ে গেছে প্রায় ১০ হাজার। বাকিগুলোর মধ্যে সরকারি নির্দেশনা মেনে খোলার মতো অবস্থা নেই কমপক্ষে ১০ হাজার প্রতিষ্ঠানের। সব মিলিয়ে

সবাই মিলে কাটছে পাহাড়
চট্টগ্রামের খুলশী এলাকা, নগরীর অভিজাত এলাকা হিসেবে এটি পরিচিত। উঁচু নিচু এ পাহাড়ি এলাকায় এক কাঠা জমির দাম প্রায় এক কোটি টাকা। তাই পাহাড়খেকোদের নজরও এখন এ এলাকাকে ঘিরে। কোনো রকম পাহাড় কেটে এক কাঠা জমি বের করতে পারলেই যেন হলো!

বাতিহীন সড়কে ভয়ংকর রাত
সড়ক বাতি না থাকায় রাতের অন্ধকারে ভয়ংকর হয়ে উঠেছে বন্দর নগরীর বেশ কয়েকটি সড়ক। গত এক বছরে এসব সড়কে অন্তত ৭ টি খুনের ঘটনা ঘটেছে। ঘটেছে শতাধিক ছিনতাই, চুরিসহ নানা অপরাধ। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি সড়ক বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড এবং পতেঙ্গা- সাগরিকা আউটার রিং রোডে সড়কবাতি স্থাপনই করেনি চট্টগ্রাম উন্নয়ন

চট্টগ্রামে বড় হচ্ছে নোনা ইলিশের বাজার
শুঁটকি খেতে পছন্দ করেন, কিন্তু নোনা ইলিশের স্বাদ নেননি—এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ভোজন রসিক মানুষের কাছে নোনা ইলিশের কদর অন্য রকম। তাজা ইলিশের স্বাদ আর ঘ্রাণের কদর যেমন নোনা ইলিশেরও ঠিক তেমনই। ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর দেশে-বিদেশে ইলিশের চাহিদা যেভাবে বাড়ছে, ঠিক সমানতালে বাড়ছে নোনা ইলিশের চাহিদাও।

নগরীর চিকিৎসা বর্জ্য অশোধিতই থাকছে
নগরীর ছোট–বড় প্রায় ৩০০ হাসপাতালের চিকিৎসা বর্জ্য সংগ্রহ করে তা উপযুক্ত ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম সেবা সংস্থা’র চুক্তি আছে চট্টগ্রাম সিটি করপোরেশনের। কিন্তু এই চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানটি অন্য সংস্থার কাছে অশোধিত বর্জ্যই বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

সাগরে ১১ জাতের মাছের মজুত আশঙ্কাজনক কম
বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্রসীমার ৩ ভাগের মাত্র ১ ভাগে ব্যাপক হারে ধরা হচ্ছে ছোটবড় সব মাছ। বেশি গভীরতার কারণে বাকি ২ ভাগে যাচ্ছে না মাছ ধরার কোনো ট্রলার। ফলে ৩ ধরনের চিংড়িসহ মোট ১১ জাতের মাছের মজুত ক্রমাগত হ্রাস অথবা নিঃশেষের পর্যায়ে। এই অবস্থা সামুদ্রিক ইকোসিস্টেমের জন্য মারাত্মক ক্ষতিকর বলে হুঁশিয়া

খোলা নালা যেন মৃত্যুফাঁদ
নগরীতে গত দুই মাসে জলাবদ্ধতার কারণে নালায় পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। সর্বশেষ গত বুধবার সকালে মুরাদপুর মোড়ে খোলা নালায় পানিতে পড়ে নিখোঁজ হন সালেহ আহমেদ। তিনি চকবাজার এলাকার সবজি বিক্রেতা।

এভাবে মৃত্যুর দায় নেবে কে?
ওরা কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবে? কার কারণে আমার বাবা আজ নালায় ডুবে প্রাণ হারাল? এটা কি অব্যবস্থাপনা নয়? এভাবে কেন নালা খোলা পড়ে থাকবে? মানুষ পড়ে ডুবে মরবে? এসব কথা বলছিলেন মুরাদপুরে নালায় পানিতে ডুবে নিখোঁজ হওয়া সালেহ আহমদের সন্তান মো. মাহিম।
