
হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহিন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে দরজি খুন
চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নুরুল আজিম প্রকাশ আজম (৪৫) নামের এক দরজি খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়ন পশ্চিম মেখল খলিফাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে..

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আরিফ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ফতেয়াবাদ সিটি করপোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আবিদুল হাসান (৩৫) ও ইফতেখার রাহাত (৩০) নামের দুজন নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাটহাজারীতে দুই দিনে অজ্ঞাতনামা তিন লাশ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্য এক নারী ও দুই পুরুষের লাশ রয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়াপুকুরপাড়ের পশ্চিমে রেললাইনসংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রিজের নিচে

চট্টগ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন ড. তোফায়েল আহমেদ
চট্টগ্রামের হাটহাজারীতে জানাজার নামাজ শেষে মজলিসবিবির দীঘির পাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়।

প্রবল বর্ষণে নদীতে ঢল, হালদায় ডিম ছেড়েছে মা মাছ
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। এ তথ্য নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া।

হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ, চলছে সংগ্রহের উৎসব
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে সুপরিচিত হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত দুইটার দিকে হালদা নদীর বিভিন্ন অংশে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া

হালদায় ডিম ছাড়ছে মা মাছ
প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ। হালদায় মা মাছ ডিম ছাড়ার তথ্যটি আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর।

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, সেনাসদস্য গুলিবিদ্ধ
চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দলের গুলিতে সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এই ডাকাতি হয়। আহত সেনাসদস্যের নাম শহিদুল ইসলাম সায়েম (২৫)।

হাটহাজারীতে ৫ আগস্ট গুলিতে নিহত জামালের লাশ উত্তোলন আদালতের নির্দেশে
গত ৫ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার কাছে গুলিতে নিহত দুই সন্তানের জনক মো. জামাল মোল্লার (৪৮) লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হালদায় মরা দুই মা কাতল মাছ, এবার ডিমের পরিমাণ কমার শঙ্কা
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসতে থাকা দুটি মৃত মা কাতল মাছ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন হালদা নদীর কুমারখালী ঘাট এলাকা থেকে মা কাতল দুটি উদ্ধার করেন।
