
স্বাতী চৌধুরী
স্বাতী চৌধুরী
সকল লেখা

লোভ ও ভয়ের সংস্কৃতি
আমাদের ছোটবেলায় বর্ষাকালে গাজীর গানের দল আসত। কেউ একজন ‘গাজীর গান আইছে’ খবরটা দিলেই সেই গান শোনার জন্য আমরা পড়িমরি করে ছুটতাম। গাজীর গানের দলের মূল গায়ক পটচিত্র বের করে সুরে সুরে চিত্রের গল্প বর্ণনা করতেন। তার সঙ্গে দোহার দিতেন আরও এক-দুজন।

ভোগবাদের লোলুপ জিব ও কয়েকটি প্রশ্ন
জন্মের পর ৩৫-৩৬ বছর বয়স পর্যন্ত আমি যে চালের ভাত খেয়ে বেঁচেছি, তা খুব সরু নয়, আবার মোটাও নয়। মাঝারি ধরনের চাল। আমাদের সুনামগঞ্জ শহর ও আশপাশের এলাকার ধনী, গরিব, মধ্যবিত্ত সবাই তখন এক রকম চালের ভাত খেত। টেপি ধানের আতপ

একজন রিকশাচালক ফেরদৌস ও কিছু কথা
পত্রিকার প্রতিবেদনে দেখলাম একজন ফেরদৌস মণ্ডল, যিনি পেশায় রিকশাচালক। ফেরদৌস তাঁর বউকে এমএ পাস করিয়েছেন। বিয়ের সময় ফেরদৌসের বউ সীমানুর দাখিল মাদ্রাসায় পড়তেন। কিন্তু বিয়ে, সন্তানের জন্ম সীমানুরের পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়নি।

পরিকল্পিত পরিবার গঠনে নারীর সিদ্ধান্ত
পরিবার বলতে সাধারণত আমাদের চোখে যে ছবি ভেসে ওঠে তা হলো দম্পতি ও তাঁদের ছেলেমেয়ে নিয়ে একটি ঘর। অবশ্য সেখানে আরও কিছু সদস্যও থাকেন। তবে মূল পরিবার হয় এক জোড়া দম্পতিকে কেন্দ্র করেই।

মাতৃত্ব ও নারীর ক্ষমতায়ন
গাড়িতে বসে একজন সহযাত্রীর সঙ্গে নানা বিষয়ে কথা হচ্ছিল। সহযাত্রী বয়সে তরুণী, বিবাহিত। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। বর একটি প্রাইভেট ব্যাংকের অফিসার। কথা প্রসঙ্গে তরুণী জানালেন তাঁদের বিয়ের চার বছর পেরিয়েছে।

নারী অধিকার সুরক্ষায় অভিন্ন পারিবারিক আইন
সম্প্রতি হিন্দু নারীর অধিকার সুরক্ষা বিষয়ে আদালতের রুল জারি করায় বিপক্ষের বন্ধুরা ভীষণ ক্ষিপ্ত। তাই যাঁরা হিন্দু আইন সংস্কার চাইছেন, তাঁদের বিরুদ্ধে সংরক্ষণবাদী হিন্দু নেতারা বিষোদ্গার করেই চলেছেন এবং অত্যন্ত সুকৌশলে সম্পত্তিতে নারীর অধিকার ও বিবাহবিচ্ছেদের বিষয়টিকে হিন্দুধর্মের ওপর আঘাত বলে সাধারণ

নতুন সমাজ নির্মাণের ডাক
‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ স্লোগান নিয়ে এবার বাংলাদেশ মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করেছে। এই ডিজিটাল যুগেও যখন নতুন সমাজ নির্মাণের জন্য স্লোগান ধরতে হয়, তখন বুঝতে অসুবিধা হয় না এ সমাজ যতই ডিজিটাল হো

খাদ্যনিরাপত্তা ও কিছু সরল ভাবনা
‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ ও উন্নত জীবন’ স্লোগান নিয়ে প্রতিদিন অনেক দিবসের ভিড়ে বিশ্ব খাদ্যনিরাপত্তা দিবসও উদ্যাপিত হয়ে গেল। দিবসের স্লোগানটা বেশ গালভরা, কিন্তু যাদের ঘরে খাবারের নিশ্চয়তা নেই...

মাহশা আমিনি, কগাছি চুল ও শেকল ছেঁড়ার গান
ইরানের মেয়ে মাহশা আমিনির পুরো মাথা হিজাবে ঠিকমতো ঢাকা হয়নি। তাঁর কগাছি চুল দেখা যাচ্ছিল। সে জন্য সে দেশের নৈতিকতা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আর পুলিশি হেফাজতেই মেয়েটি কোমায় চলে গেল

পোশাকের স্বাধীনতা ও নারীর সমতায়ন
হালের ফ্যাশন—বাড়িতে, রাস্তাঘাটে হাফপ্যান্ট পরা যুবা বয়সী ছেলেদের রোমশ মাংসল ঊরু ও পা দেখে কারও ভালো লাগে কি না, জানি না। আমার ভালো লাগে না। তাই বলে আমি ওদের কিছু বলতেও যাই না। এমনকি ইজিবাইকে চলার সময় তাদের কেউ লাফ দিয়ে উঠে পাশের সিটে বসে পড়লেও কিছু বলি না। কেবল তার অভিব্যক্তিতে যদি অসভ্যতা থাকে চুপচ

ধর্ষণের অপরাধে বিবাহ: শাস্তি না পুরস্কার!
কয়েক বছর ধরে দেখছি, দেশে একটার পর একটা ঘ্টনা ঘটে আর প্রতিবাদী মানুষের মস্তিষ্ক নতুন ঘটনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, যার ফলে পূর্ববর্তী ঘটনাটার প্রতিবাদেও যে লেগে থাকা উচিত, সেটা হয়তো আর মনে থাকে না।

গলি ঘুপচির শিক্ষাব্যবস্থা ও অনুভূতির জুজু
আমাদের দেশ উন্নত থেকে উন্নততর হচ্ছে। তার প্রমাণ হিসেবে আমরা বলি আমরা অর্থনীতিতে কত এগিয়েছি। আমাদের শহরগুলোর উঁচু উঁচু ইমারত, ঝলমলে বিপণিবিতান, রাস্তাভর্তি গাড়ি, এমনকি গ্রামেও মাইলের পর মাইল পাকা রাস্তা, পাকা দালানকোঠা। আমাদের মফস্বল শহরেও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ।

প্রসঙ্গ: ছেলেদের বাল্যবিবাহ
যদিও ছেলেদেরও বিয়ের একটা সুনির্দিষ্ট বয়স আছে এবং সেই বয়সের আগে বিয়ে করলে বাল্যবিবাহ হয়, তবু বাল্যবিবাহ নিয়ে কথা উঠলে আমাদের সামনে নাবালিকা বিবাহের বিষয়টিই দৃশ্যমান হয়ে ওঠে এবং আমরা উদ্বিগ্ন হই। কিন্তু এটাও তো...

সমস্যা যখন বাল্যবিবাহ
প্রায়ই শোনা যায় অমুক উপজেলা বাল্যবিবাহমুক্ত। সে খবর একেবারে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেওয়া হয়। কোনো ইউনিয়নের জনপ্রতিনিধি তিনি চেয়ারম্যান-মেম্বার যিনিই হোন, তাঁর এলাকায় বাল্যবিবাহ পরিস্থিতির কথা জিজ্ঞাসা করলে বলবেন

নারীর প্রতি সহিংসতা
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে এ বছরের স্লোগান ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো, সম-অধিকার নিশ্চিত করো’।
