
সুলতান মাহমুদ, ঢাকা
সুলতান মাহমুদ, ঢাকা
সকল লেখা

সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার দায় কার, বাগেরহাটের ডিসি কি অপরাধ করেছেন
স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর পর যশোর কারাগারে থাকা বাগেরহাটের ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেনের কাছে আবেদন নিয়ে গিয়েছিলেন তাঁর স্বজনেরা।

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে সাতটি বিধি অবশ্যই মেনে চলতে হবে। এসব বিধি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতাও বাতিল হতে পারে।

ম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা বেড়ে একলাফে ৫ লাখ টাকা, অপরাধ কমে দ্রুত বিচারের আশা
ফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি

টিকটক করতে স্ত্রী ৪-৫ দিন উধাও, ঘরে ফিরল লিগ্যাল এইডের মধ্যস্থতায়
শরিফুল ইসলাম (ছদ্মনাম))। বাড়ি পাবনা জেলায়। ঢাকায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেন রমিলা খাতুনকে (ছদ্মনাম)। তাঁরা ঢাকায় বসবাস করছেন। দাম্পত্যজীবন ভালোই চলছিল। কিন্তু তিন-চার মাস ধরে কলহ চলছিল। কারণ, রমিলা টিকটকে আসক্ত হয়ে পড়েছেন। ঘরে-বাইরে ভিডিও বানিয়ে টিকটকে

যৌতুকের জন্য নারী নির্যাতিত হলেও সরাসরি মামলা নয়
যৌতুকের জন্য কোনো নারীকে তাঁর স্বামী বা স্বামীর পরিবারের কেউ বা তাঁর পক্ষে কেউ নির্যাতন করলেই সব ক্ষেত্রে ভুক্তভোগী নারীরা আর সরাসরি মামলা করতে পারবে না। কোনো কোনো ক্ষেত্রে নির্যাতিত নারীকে মামলার আগে সালিসের পথে যেতে হবে। অন্তর্বর্তী সরকার সম্প্রতি আইনগত সহায়তা প্রদান আইন সংশোধন করে নতুন যে

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।

ফৌজদারি মামলায় অব্যাহতি পেলেই কি আসামি বিপদমুক্ত?
২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতালের বিপক্ষে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবালের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। হরতালের পক্ষে বিএনপির মিছিল এবং বিপক্ষে ইকবালের নেতৃত্বে মিছিলটি মালিবাগ মোড়ে মুখোমুখি হয়।

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।

আদালতের পুলিশ–পেশকারেরা আর ‘বকশিশ’ চাচ্ছেন না
কোনো মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করলে আদালতে হাজির করে। পরে আদালতে আসামিকে জামিনের আবেদন করতে হয়। আদালতের মাধ্যমে কোনো আসামি জামিন পেলে আদালতে বেল বন্ড জমা দিতে হয়।

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ আড়াই মাস, হাইকোর্টের আদেশের অপেক্ষা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রী আড়াই মাস ধরে হাইকোর্টের রায়ের অপেক্ষায় আছে। ভর্তি বাতিল হাওয়ার পর থেকে তারা আর স্কুলে যাচ্ছে না। একাধিক শিশুর অভিভাবক জানান, সন্তানদের অন্য কোনো স্কুলে ভর্তি করাননি। তাঁরা হাইকোর্টের রায়ের অপেক্ষায় আছেন।

আইনে বাল্যবিবাহেরও অনুমতি আছে, তবে শর্ত সাপেক্ষে
বাল্যবিবাহ নিয়ে আমাদের দেশে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯’ কার্যকর ছিল। পরে তা বাতিল করে সময়োপযোগী ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ প্রণয়ন করা হয়। নতুন আইনে ছেলে ২১ বছরের আগে এবং মেয়ে ১৮ বছর বয়সের আগে বিয়ে করলে সেটিকে বাল্যবিবাহ বলে গণ্য করা হয়।

বেদখল জমির দখল ফিরে পেতে কী করবেন
বাংলাদেশে গ্রামে কিংবা শহরে প্রভাবশালীদের হাতে জমি বেদখল হয়ে যাওয়া একটি সাধারণ ঘটনা। জমি বেদখল হলে কী করতে হবে, তা বেশির ভাগ মানুষই ঠিকমতো জানেন না। প্রভাবশালীদের হুমকি-ধমকির ভয়েও অনেকে চুপ থাকেন। কিন্তু এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে বসে থাকলে চলবে না।

চেক ডিজঅনার কী, টাকা আদায় করবেন কীভাবে
বিভিন্ন ধরনের ব্যবসায়িক লেনদেন এবং অর্থ পরিশোধের প্রতিশ্রুতি হিসেবে একে অপরকে ব্যাংক চেক দেওয়া হয়ে থাকে। চেক গ্রহীতা উল্লেখিত তারিখ থেকে ৬ মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করে টাকা উত্তোলন করতে পারে।

ভর্তি বাতিল ভিকারুননিসার ১৬৯ শিশু মানসিক চাপে, দায় কার
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিলের খবর এখনো সব শিশু জানে না। তবে কিছু শিশু ভর্তি বাতিলের খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েছে। তারা মানসিক চাপের মধ্যে রয়েছে। এসব শিশুকে কী বলে সান্ত্বনা দেবেন বুঝতে পারছেন না অভিভাবকেরা। সন্তানের ভর্তি বাতিল হওয়ায় তাঁরাও হতাশ হয়ে

দেশে বিবাহবিচ্ছেদ বেড়েছে, বড় কারণ পরকীয়া: বিবিএসের জরিপ
দেশে বিয়ে এবং বিবাহবিচ্ছেদের হার উভয়ই বেড়েছে। বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া। এরপরেই রয়েছে ‘দাম্পত্য জীবন চালিয়ে যাওয়ার অক্ষমতা’। এ ছাড়া ভরণপোষণের ব্যয় বহন করতে অক্ষমতা বা অস্বীকৃতি এবং পারিবারিক চাপও এখানে বড় ভূমিকা রাখছে।

গত বছর ভোক্তা অধিকারে অভিযোগ দিয়ে ১৮ লাখ টাকা পেয়েছেন ভুক্তভোগীরা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের সংখ্যা বাড়ছে। আগের বছরের তুলনায় গত বছর (২০২৩) প্রায় ১০ হাজার অভিযোগ বেশি পড়েছে। গত বছর অভিযোগ জমা পড়েছে ২৬ হাজার ৬০৫ টি। আর এর আগের বছর অভিযোগ জমা পড়ে ১৬ হাজার ৫৪ টি। বেশি অভিযোগ আসায় ক্ষতিপূরণ হিসেবে টাকাও পেয়েছেন বেশি মানুষ।
