
শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
সকল লেখা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত
শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কলেজছাত্র সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি হয়ে চাঞ্চল্যকর কলেজছাত্র সুমন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে জেলা আদালতের সামনে এসব কর্মসূচি হয়। পরে দোষীদের দ্রুত সময়ে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

ফসলের খেতে মিলল বাক্প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত মরদেহ
শেরপুরে খেত থেকে সাদিয়া (১৩) নামের এক বাক্প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়স্তীর চর এলাকা থেকে কিশোরীটির মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত
শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শেরপুরে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
শেরপুরে দূরপাল্লার যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ জন আরোহী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ও র্যাব-১, সিপিসি-২, উত্তরা।

পরীক্ষার প্রবেশপত্র আনতে বেরিয়ে ফিরল না দুই সন্তান, মূর্ছা যাচ্ছেন মা-বাবা
আগামী ২ জানুয়ারি শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মাইসা তাসনিম মিমের (২১) সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে বড় ভাই কামরুজ্জামান বাবুকে (২৬) নিয়ে প্রবেশপত্র তুলতে কলেজের উদ্দেশে বের হন তিনি। কিন্তু কলেজে আর যাওয়া হয়নি তাঁদের। পথিমধ্যে বেপরোয়া গতির একটি বাসচাপায়...

শেরপুরে বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৬
শেরপুরে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা জোড়াপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খেতে অটোরিকশাচালকের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের
শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ওই গ্রামের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুরে সেনা সদস্য হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
শেরপুরে সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

শেরপুর জেলা কারাগার ৪ মাস পর সীমিত পরিসরে চালু
শেরপুর জেলা কারাগার চার মাসের বেশি সময় পর সীমিত পরিসরে চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চালু হওয়ার পর ১৩ জন বন্দীকে কারাগারে রাখা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারটি অচল...

সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না: সাবেক শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মু. রাশেদুল ইসলাম বলেছেন, ‘সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি-আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ

তুলশীমালার পর শেরপুরের ‘ছানার পায়েস’ হলো জিআই পণ্য
শেরপুরের তুলশীমালা ধানের পর এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পেল জেলার সুস্বাদু মিষ্টান্ন ছানার পায়েস। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান স্বাক্ষরিত এক পত্রে দেশের ৪৪ তম জিআই পণ্য হিসেবে ছানার

শেরপুরে সেনাসদস্য হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
শেরপুরে সেনা সদস্য ওয়াসিম আকরামকে (২৬) হত্যার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ভাই নিহতের ভাই মো. জসিম মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

শেরপুরে দায়ের কোপে সেনাসদস্য নিহত, অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে
জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

শেরপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৯ জন
স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা ফি দিয়ে আবেদন করে শেরপুরে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৯ জন প্রার্থী। জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে গতকাল শনিবার রাতে শহরের অষ্টমীতলার পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

শেরপুরে পীরের দরবারে হামলা-ভাঙচুরের ঘটনায় আহত একজনের মৃত্যু
শেরপুরের মুর্শিদপুর দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
