
শালিখা (মাগুরা) প্রতিনিধি
শালিখা (মাগুরা) প্রতিনিধি
সকল লেখা

শালিখায় বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরা শালিখার আড়পাড়া-শালিখা সড়কের আড়পাড়া বাজারের দাউদ মুনশির রাইচ মিলের সামনে বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

শালিখায় এক শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে আদালতে মামলা
মাগুরার শালিখায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে স্কুলপড়ুয়া শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা আদালতে মামলা দায়ের করেছেন।

দম ফেলার সময় নেই শালিখার কামারিদের
ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। ঈদকে সামনে রেখে শালিখার কামারপল্লিতে বেড়েছে কাজের চাপ। কামারিদের যেন দম ফেলার সময় নেই। এ বছর কোরবানির পশু কাটার সরঞ্জাম তৈরির চাপ একটু বেশি রয়েছে। একই সঙ্গে পাট কাটার কাস্তে তৈরির চাপও রয়েছে...

৩০ মণের ‘কালো পাহাড়’ বিক্রির আশা ১০ লাখে
ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দফায় দফায় গো-খাদ্যের মূল্য বৃদ্ধির পরও থেমে নেই খামারিদের গরু পালনের কাজ। এরই মধ্যে উপজেলার বিভিন্ন পশু-হাটে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি।

অফিস সহকারীর থাপ্পড়ে ১০ম শ্রেণির ছাত্রের কানের পর্দা ফাটার অভিযোগ
গত ১৪ জুন বিল্লাল হোসেন পরীক্ষা দিতে গেলে কলমের কালি ফুরিয়ে যায়। অন্য ছাত্রের কাছ থেকে কলম চাওয়ায় অফিস সহকারী বিল্লালকে এলোপাতাড়ি থাপ্পড় দিতে থাকেন। এতে বিল্লালের কানের পর্দা ফেটে যায়। বাড়িতে গিয়ে সে বাবা-মা ও চাচাদের বিষয়টি জানায়।

লোকবল না থাকায় সেবা পাচ্ছেন না খামারিরা
মাগুরার শালিখায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন। এতে ধীর গতিতে চলছে অফিসের কার্যক্রম। ফলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত খামারীরা সেবা পাচ্ছেন না।

শালিখায় ঝড়ে ভেঙে পড়েছে বিদ্যুতের ১১টি খুঁটি
মাগুরার শালিখায় ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি, বসতবাড়ি, গাছপালাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার ভোরবেলা ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। উপজেলার উজগ্রাম, সেওজগাতি গ্রামের বিদ্যুৎ সংযোগের প্রায় ১১টি খুঁটি সম্পূর্ণ হেলে পড়েছে।

শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার
মাগুরার শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে শালিখা থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় শালিখা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম...

গাছের সঙ্গে তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২
মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার ঢাকা থেকে আগত তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়ির চালকের সহযোগী মেহেদী হাসান (২৪) মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের চালক জাহিদুল ইসলাম ও আরেক সহযোগী ইমন।

৫ বছর ধরে গাছে বাস করছেন লিয়াকত আলী
পাঁচ বছর ধরে গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায়

৬০ বছরের চলাচলের রাস্তার ওপর ঘর, অবরুদ্ধ ১০ পরিবার
মাগুরার শালিখা উপজেলার রায়জাদাপুর গ্রামে ৬০ বছর ধরে চলাচলের রাস্তার ওপর ছোট ঘর তুলেছেন শুকুর মোল্লা নামে এক ব্যক্তি। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে অন্তত ১০টি পরিবার। ওই রাস্তা দিয়ে অন্তত ১ হাজার একর জমির ইরি ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন এলাকাবাসীরা।

ফসলের সঙ্গে শত্রুতা
মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামের কৃষকের সাড়ে তিন বিঘা জমির ধান ঘাস মারা কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। সরেজমিন জানা যায়, উপজেলার সাবলাট গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

মায়ের কোলে ফিরল চুরির নবজাতক
যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে মাগুরার শালিখা উপজেলার শতখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।

সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে ২৬ লাখ টাকার ক্ষতি
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে ৩টি মিষ্টির দোকান ও ১ ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে পোস্ট করায় গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গাত্মকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় মাহবুব শিকদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাগুরার শালিখা থানা-পুলিশ। গতকাল সোমবার

নাহিদ হত্যার বিচার দাবি
মাগুরার শালিখায় উপজেলা সদর আড়পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ (২৪) হত্যার বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টায় আড়পাড়া আইডিয়াল হাইস্কুলের সামনের দিকে শত শত মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। নাহিদ ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সপ্তম সেমিস্
