
লবীব আহমদ, সিলেট
লবীব আহমদ, সিলেট
সকল লেখা

পাঁচ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু পেলেন পদোন্নতি
তাৎক্ষণিক বদলির আদেশ অমান্য করে সাড়ে ৫ মাস কর্মস্থলে উপস্থিত না থেকেও অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন এক শিক্ষক। এ ছাড়া বিভিন্ন সময়ে কলেজে অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকালে তিনি নানা অনিয়ম করেছেন বলেও অভিযোগ উঠেছে। অধ্যক্ষ হতে না পারায় কলেজে যাননি দীর্ঘ ১৬ মাস। তবুও তিনি ভোগ করেছেন

মাদকের খোলা বাজার সিলেটের দক্ষিণ রণিখাই
ভারত থেকে আনা মাদকের অন্যতম হাব হয়ে উঠেছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়ন। এখান থেকে মাদক যেমন যাচ্ছে বিভিন্ন এলাকায়, তেমনি অনেকে এসে এখানে প্রকাশ্যে মাদক সেবন করছে।

সিলেটে পানিবন্দী ৮ লাখের বেশি মানুষ
টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সিলেটে আট লাখেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার থেকে মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির দেখা দেয়। এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।

সিলেট অঞ্চলের ৩১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি
সিলেটে বন্যাকবলিত এলাকার ১ হাজার ২৪৫টি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩১৪টিই পানিতে ডুবে আছে। রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিদ্যালয়ে পানি ওঠায় গত বৃহস্পতিবার মোট ৪৬৫টিতে ক্লাস করানো সম্ভব হয়নি। পানি থাকায় এবং আশ্রয়কেন্দ্র হওয়ায় গত শনিবার ও গতকাল রোববার ক্লাস হয়নি আরও ২৫টি বিদ্যালয়ে। পরিস্থিতি বিবেচনা

সিলেটের ৩৬ ইউনিয়নে পানিবন্দী কয়েক লাখ মানুষ
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের পাঁচটি উপজেলার ৩৬টি ইউনিয়নের লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। প্রতিটি উপজেলারই অবস্থা বেহাল। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে আশ্রয়কেন্দ্র ও বাড়িতে দিন গুনছেন মানুষজন।

অধিকাংশ প্রার্থী ব্যবসায়ী, আছেন কোটিপতিও
সিলেটের বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ প্রার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন ১১ জন। আছেন কোটিপতি প্রার্থীও।

সিলেটে কোটিপতি মঞ্জুর ঋণহাজার কোটি টাকা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় নয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ছয়জন ব্যবসায়ী, একজন আইনজীবী, একজন অভিনয়শিল্পী ও একজন ঠিকাদার।

সিলেটে ইফতারের ঐতিহ্য পাতলা খিচুড়ি
পবিত্র রমজান মাস ঘিরে সিলেট অঞ্চলের রয়েছে ব্যতিক্রম ঐতিহ্য। সারা দিনের রোজা শেষে ইফতারে যত বাহারি পদ থাকুক না কেন, পাতলা বা ল্যাটকা খিচুড়ি যদি না থাকে, তাহলে সিলেটিদের আয়োজনই যেন জমে না।

সিলেটে যত্রতত্র পরিবহন স্ট্যান্ড, নগরজুড়ে ভোগান্তি
সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও মহানগর ট্রাফিক বিভাগের তথ্যে, সিলেট নগরে সিএনজিচালিত অটোরিকশার বৈধ কোনো স্ট্যান্ড নেই; কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নগরীর বিভিন্ন পয়েন্টে ব্যস্ততম সড়ক দখল করে গড়ে তোলা হয়েছে মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও লেগুনার অনেক অবৈধ স্ট্যান্ড। যত্রতত্র এসব পরিবহনের স্ট্যান্ড

সিলেটে গ্যাস সংকট: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সড়কে তীব্র যানজট
সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাসের সংকটের কারণে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি পাম্প। যেগুলোতে গ্যাস রয়েছে, সেখানে দীর্ঘ লাইন। এতে করে নগরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের

সিলেট সরকারি কলেজে ৬ বছরেও হয়নি একাডেমিক ভবন ছাত্রীনিবাসে পাঠদান
সিলেট সরকারি কলেজে শ্রেণিকক্ষের সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে কলেজের ছাত্রীদের আবাসনের জন্য নির্মিত ভবনে পাঠদান চলছে শিক্ষার্থীদের। এ দিকে, ভবন-সংকট দূর করতে ২০১৭ সালে ১০ তলার একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা

নেতা হতে চেয়েছিলেন নিহাল
দীর্ঘদিন ছাত্রলীগের রাজনৈতিক জীবনে পদ পাওয়া হলো না সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত নিহাল পালের (২৫)। ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করলেও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইতিবাচক ভাবমূর্তির কারণে নিহাল দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কমিটিতে নেতৃস্থানীয় পদের যোগ্য ছিলেন বলে জানিয়েছেন জেলা-উপজেলার নেতারা..

সিলেটে মুহূর্তেই উধাও ভোটকেন্দ্রের সামনের লম্বা সারি
সিলেট নগরের দুর্গাকুমার পাঠশালায় ভোট দিয়েছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন। তিনি ভোটকেন্দ্রে ঢোকার খানিক আগে এই ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা সারি দেখা যায়। ড. একে আব্দুল মোমেন ভোট দেওয়ার পরপরই সেই লম্বা সারির ভোটারেরা ভোটকেন্দ্র ত্যাগ করেন...

দশক পেরিয়ে থিয়েটার মুরারিচাঁদ
আসাম রাজ্যের প্রথম কলেজ হিসেবে সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। এর বয়স এখন প্রায় ১৩২ বছর। শিক্ষা তো বটেই, আসাম ও সিলেট অঞ্চলে সংস্কৃতি, ক্রীড়া ও রাজনীতির প্রসারেও শিক্ষাপ্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করেছে। সে ধারাতেই ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সেখানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে

ভোট তো পুলিশ আর অফিসাররা দিয়েছে: বিশ্বনাথের মেয়র মুহিবুর রহমান
‘ভোট কি হয়েছে? ভোট তো হয় নাই। ভোট তো পুলিশ আর অফিসাররা দিয়েছে। আমার জনগণ যখন ভোট দিবে, জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তখন আমাকে হারানোর কোনো সুযোগ নাই। এই পপুলারিটি আমার আছে। কিন্তু এখন পুলিশ আর অফিসার গিয়ে যদি ভোট দিয়ে দেয়, সেখানে কার কি করার আছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না ৩৩ বছরের রুবেল
রুবেল আহমদ বলেন, ‘২০০৭ সাল থেকে আমি এভাবে মাথায় নৌকা নিয়ে, সারা শরীরে রং মেখে ঘুরছি। আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশ হলেই সেখানে দৌড়ে যাই। প্রধানমন্ত্রীর জনসভা শুনে গতকাল মঙ্গলবার সিলেটে এসেছি।’
