সিলেটের বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ প্রার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন ১১ জন। আছেন কোটিপতি প্রার্থীও।
আগামী ২৯ মে হতে যাওয়া নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এই চিত্র দেখা গেছে। আরও দেখা গেছে, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে ১৫ জনের বিভিন্ন ধরনের সনদ থাকলেও দুজন নিজেদের স্বশিক্ষিত দাবি করেছেন।
ফেঞ্চুগঞ্জ: বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম এসএসসি পাস ও ব্যবসায়ী। পাঁচ বছরের ব্যবধানে তাঁর বার্ষিক আয় ১০ লাখ ৩০ হাজার টাকা থেকে বেড়ে ৩০ লাখ ৭০ হাজার টাকা হয়েছে। অস্থাবর সম্পদ ৭৮ লাখ ৩২ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ কোটি ৬২ লাখ টাকা হয়েছে। স্থাবর সম্পদ রয়েছে ৮০ লাখ টাকার। আগে ব্যাংক ঋণ না থাকলেও এখন আছে ৮০ লাখ টাকা।
আরেক প্রার্থী আসফাকুল ইসলাম এসএসসি পাস ও ব্যবসায়ী। বছরে আয় ৪ লাখ টাকা। অস্থাবর সম্পদ রয়েছে ৫ লাখ টাকার। জাহিরুল ইসলামও এসএসসি পাস ও ব্যবসায়ী। বার্ষিক আয় ৩ লাখ ৭০ হাজার টাকা। অস্থাবর সম্পদ ৪ লাখ ৫২ হাজার টাকা। স্থাবর সম্পদ ২৫ লাখ টাকার কৃষিজমি এবং যৌথ মালিকানার একটি বাড়ি। সুলতানা রাজিয়া আইনজীবী। বছরে আয় ৪ লাখ ৪০ হাজার টাকা। অস্থাবর সম্পদ ১০ লাখ ৬০ হাজার টাকার। আব্দুল বাছিত টুটুল এমএ পাস ও ব্যবসায়ী। বছরে আয় আড়াই লাখ টাকা। অস্থাবর সম্পদ ৩৮ লাখ ৫৫ হাজার টাকা। স্থাবর সম্পদ ১০ লাখ টাকার ফ্ল্যাট এবং ৩ একর কৃষিজমি ও ১ একর অকৃষিজমি। ব্যাংকঋণ রয়েছে ১ কোটি ৩৮ লাখ টাকা।
বিয়ানীবাজার: বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বিএ পাস ও খামারি। বছরে আয় ৮ লাখ ৪০ হাজার টাকা। অস্থাবর সম্পদ ১ লাখ ৫১ হাজার টাকা। স্থাবর সম্পদ ২ লাখ টাকার ৪১ শতক অকৃষিজমি ও ৩১ শতক কৃষিজমি। ব্যাংকঋণ ১০ লাখ টাকা।
অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ গৌছ উদ্দিন এইচএসসি পাস। তাঁর বছরে আয় ৩ লাখ ১৫ হাজার টাকা। অস্থাবর সম্পদ ১৫ লাখ ৮১ হাজার টাকা। জাহির উদ্দিন এমএ ও এলএলবি পাস এবং পেশায় শিক্ষক। বছরে ২ লাখ ৮০ হাজার টাকা আয়। অস্থাবর সম্পদ ৫ লাখ ৫৯ হাজার টাকা। স্থাবর সম্পদ ১ লাখ টাকার দুটি কক্ষ রয়েছে।
আতাউর রহমান খান স্বশিক্ষিত ও ব্যবসায়ী। বছরে আয় ৮ লাখ ৭২ হাজার টাকা। অস্থাবর সম্পদ ৫ লাখ ৩০ হাজার টাকা আর স্থাবর সম্পদ ৩৫ লাখ টাকা। দেওয়ান মাকসুদুল ইসলাম বিএ পাস ও ব্যবসায়ী। বছরে আয় ৪ লাখ ৩৬ হাজার টাকা। অস্থাবর সম্পদ ৩ লাখ ৬২ হাজার টাকা। আব্দুল বারী এমএ পাস ও ব্যবসায়ী। বছরে আয় ২ লাখ ২৫ হাজার টাকা। অস্থাবর সম্পদ ১০ লাখ ৬৬ হাজার টাকা।
মোহাম্মদ জাকির হোসেন এমএসএস পাস ও ব্যবসায়ী। বছরে আয় ২ লাখ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পদ ৪ লাখ ২৫ হাজার টাকা। মোহাম্মদ জামাল হোসেন এসএসসি পাস। বার্ষিক আয় ৬ লাখ ৪৬ হাজার টাকা। অস্থাবর সম্পদ ৪১ হাজার টাকা। জাকির হোসেন স্বশিক্ষিত ও ব্যবসায়ী। বছরে আয় ৩ লাখ ৯০ হাজার টাকা। অস্থাবর সম্পদ ২১ লাখ ৭৩ হাজার ৫৩২ টাকা।
বালাগঞ্জ: বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান নবম শ্রেণি পাস ও মৎস্যজীবী। পাঁচ বছরের ব্যবধানে তাঁর বার্ষিক আয় ২ লাখ ৩০ হাজার টাকা থেকে বেড়ে ৫ লাখ ৮০ হাজার টাকা হয়েছে। অস্থাবর সম্পদ আছে ৪ লাখ ৫২ হাজার টাকার।
অন্য প্রার্থীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন বিএ পাস ও ব্যবসায়ী। বছরে আয় করেন ৬ লাখ ৮৪ হাজার টাকা। অস্থাবর সম্পদ ৬ লাখ ৫৫ হাজার টাকা। স্থাবর সম্পদ ৩ লাখ টাকার দোকান এবং ১ লাখ টাকার ২ শতক জায়গা। আনহার মিয়া এইচএসসি পাস ও ব্যবসায়ী। আয় সাড়ে ৪ লাখ টাকা। অস্থাবর সম্পদ ১২ লাখ টাকা। স্থাবর সম্পদ কৃষিজমি ১০ কেদার ১১ শতক, অকৃষিজমি ৬৯ শতক ও ৪১ শতকের বাড়ি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫