
রাতুল মণ্ডল, (শ্রীপুর) গাজীপুর
রাতুল মণ্ডল, (শ্রীপুর) গাজীপুর
সকল লেখা

প্রশিক্ষকই নেই প্রশিক্ষণ কেন্দ্রে
শিক্ষকসহ জনবলসংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাজীপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি। জনবল না থাকায় সাতটি ট্রেডের মধ্যে দুটি পুরোপুরি বন্ধ রয়েছে। আউটসোর্সিং জনবল দিয়ে কোনোমতে চলছে বাকিগুলোর কার্যক্রম।

কচুরিপানায় ঢাকা সন্ন্যাসী রাজার রাজদিঘি, হারাচ্ছে ঐতিহ্যের চিহ্ন
উত্তম কুমার ও সুপ্রিয়া চৌধুরী অভিনীত ‘সন্ন্যাসী রাজা’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। এর তিন যুগের বেশি সময় পর ২০১৮ সালে যিশু সেনগুপ্ত ও জয়া আহসান অভিনীত ‘এক যে ছিল রাজা’ সিনেমাও নির্মিত হয় একই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। দুটি সিনেমারই পটভূমি বাংলাদেশের ভাওয়াল রাজপরিবারের ঘটনাবহুল ইতিহাস।

সালিসে সমাধান না পেয়ে বারান্দায় মরদেহ নিয়ে স্বজনদের অপেক্ষা, উঠানেই দাফনের প্রস্তুতি
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মৃত্যুর পরও দাফনের জায়গা মিলছে না। বারান্দায় মরদেহ রেখে স্বজনদের অপেক্ষার প্রহর গুনতে হয়েছে রাতভর। স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দফায় দফায় সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত বসতবাড়ির উঠানেই মেনোকার মরদেহ

লেভেল ক্রসিংয়ে ভুগছে নগরবাসী
সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।

গাজীপুরের কাঁঠাল: লক্ষ্য এবার বিদেশের বাজার
ভোর হওয়ার আগেই গাজীপুরের শ্রীপুরে শুরু হয় কাঁঠালকেন্দ্রিক কর্মচাঞ্চল্য। বাগান থেকে সংগ্রহ করা কাঁঠাল ট্রাক, পিকআপ, অটোরিকশা ও ভ্যানে করে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে। মৌসুমজুড়ে কাঁঠালকে ঘিরে গড়ে ওঠা এই বাণিজ্য এখন স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

গাজীপুরে এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
গাজীপুর জেলাজুড়ে এক সপ্তাহে একই পরিবারের পাঁচজনসহ ১১ জনকে গলা কেটে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। তারপরও থেমে নেই নৃশংসতা। সমাজের সচেতন নাগরিকেরা বলছেন, একের পর এক এমন নৃশংস হত্যাকাণ্ডের কারণে অনিরাপদ হয়ে...

গাজীপুরে ধাপে ধাপে ছুটি হবে শিল্পকারখানা, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ২২ জেলার যাত্রীদের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে এবারও ধাপে ধাপে ছুটি দেওয়া হবে। ফলে ভোগান্তি কমবে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীদের। যানজট নিরসনে আগে থেকেই ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে জেলা ও মহানগর পুলিশের।

আইন ভেঙে গাজীপুরে বনের ভেতরে গাসিকের ভাগাড়
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সীমানাপ্রাচীর ভেঙে সংরক্ষিত বনাঞ্চলে গড়ে তোলা হচ্ছে ভাগাড়। বন্য প্রাণী সংরক্ষণ আইন এবং বন বিভাগের বাধা উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ জানালেও ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতর এমন স্থাপনা গড়ে তোলা হচ্ছে।

গাজীপুর: লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত শিল্পকারখানায়
গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পকারখানা রয়েছে; কিন্তু চাহিদা অনুযায়ী বিদ্যুৎ মিলছে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অধিকাংশ কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর সঙ্গে রয়েছে ডিজেল সংকট। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে জেনারেটরও বেশিক্ষণ চালছে না। ফলে শ্রমিকেরা তাঁদের উৎপাদনের লক্ষ্য পূরণ করতে পারছেন

গাজীপুরের শ্রীপুর: এক বছরে ৩৩ খুন, তিন কারণে বেশি
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা দিয়ে উধাও কর্তৃপক্ষ
গাজীপুরের শ্রীপুরে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড নামক কারখানায় শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানা ফটকের সামনে বিক্ষোভ করছে। আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ প্রধান ফটক তালাবদ্ধ করে সটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শিল্প ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসেছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার

ঢাকার সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প: ঘর আছে, বাসিন্দা নেই
গাজীপুরের শ্রীপুরে গড়ে উঠেছে ঢাকা বিভাগের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। তবে এই আশ্রয়ণ প্রকল্প এলাকায় কোনো কাজ নেই। শিশুদের পড়াশোনার জন্য বিদ্যালয়ের কার্যক্রমও বন্ধ। এ ছাড়া বরাদ্দ পাওয়া অনেক ঘরের মালিক প্রভাবশালী হওয়ায় তাঁরা এই আবাসিক এলাকায় থাকেন না। তাই আবাসন প্রকল্প উদ্বোধনের কিছুদিন পর থেকে...

গাজীপুরের শ্রীপুর: শীতলক্ষ্যার চর দখল করে পাকা স্থাপনা
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চরের অন্তত দুই বিঘা জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এরই মধ্যে চরের এক পাশে ১০ ফুট উঁচু সীমানাপ্রাচীর নির্মাণকাজ শেষ হয়েছে। উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজারের পাশের চরে এই স্থাপনা নির্মাণ করা হয়।

শ্রীপুরে বন বিভাগের অভিযান, ২০ কোটি টাকার ১০ একর জমি উদ্ধার করে বনায়ন
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে জবরদখলকৃত ২০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর এসব ভূমিতে বনায়ন করা হয়েছে। এসময় জবরদখলকারী ব্যক্তির সঙ্গে বন কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়।

ব্যাটারি কারখানার সিসায় অসুস্থ মানুষ, বিবর্ণ গাছ
গাজীপুরের শ্রীপুরে ঘনবসতিপূর্ণ গ্রামের ভেতর বসানো হয়েছে সিসা গলানোর অবৈধ কারখানা। সেখানে পরিত্যক্ত ব্যাটারির অংশগুলো মাটির বড় বড় চুলায় পুড়িয়ে তরল সিসা সংগ্রহ করে জমাট বাঁধানো হয়। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলা...

গাজীপুরের শ্রীপুর: সীমানাঘেঁষা সেতুগুলো ঘিরে রমরমা মাদকের কারবার
গাজীপুরের শ্রীপুর উপজেলা সীমানাঘেঁষা এলাকায় রয়েছে বেশ কয়েকটি ছোট-বড় সেতু। যেগুলো শ্রীপুরের সঙ্গে যুক্ত করেছে পাশের কয়েকটি উপজেলাকে। সন্ধ্যা হলেই এসব সেতু ঘিরে মাদক বেচাকেনা শুরু হয়। চলে রাতভর। দিনের পর দিন এই অবস্থা চলছে।
